পান্ডিয়ার অনুপস্থিতি ভারতের জন্য পরীক্ষা-নিরীক্ষার সুযোগ 

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১১:১৫আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১১:২০

বিশ্বকাপে টানা চার ম্যাচে ভারতের যে ভারসাম্য ছিল হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে সেটা নষ্ট হয়েছে। তার পরেও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে লড়াই করার ক্ষেত্রে সেটা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ করে দিয়েছে স্বাগতিকদের। ভারতের কোচ রাহুল দ্রাবিড় মনে করেন, কিউইদের বিপক্ষে তাতে ভিন্ন কম্বিনেশন দলটাকে দেখা যাবে।

টুর্নামেন্টে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে গোড়ালির চোটে আজকের ম্যাচে থাকতে পারছেন না তিনি। দ্রাবিড় নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগের দিন বলেছেন, ‘হার্দিক গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার। দলে সে আমাদের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে আজকের ম্যাচে খেলতে পারবে না। এখন আমাদের নতুন কম্বিনেশন বেছে কাজ করতে হবে।’ 

দ্রাবিড় স্বীকার করেছেন পান্ডিয়ার ইনজুরি ভারতের চলমান ভারসাম্যটাকে নষ্ট করেছে, ‘এখন স্কোয়াডে যে ১৪জন আছে সেখান থেকেই দলটাকে সাজাতে হবে। এখন কন্ডিশন আর উইকেট দেখে সেরাটা বেছে নিতে হবে। তবে এটা প্রথম চার ম্যাচে যেমন ভারসাম্য ছিল সেটা এখন আর নেই।’

ধর্মশালায় আজকের ম্যাচে মূল ফ্যাক্টর হতে যাচ্ছে টস। হিমালয়ের পাদদেশে হওয়ায় তাপমাত্রা থাকবে ঠাণ্ডা। তাতে আগেভাগে আউট ফিল্ডে প্রভাব ফেলতে পারে শিশির। দ্রাবিড়ের মতে টস যে জিতবেন তার নিশ্চয়তা নেই। ফলে কৌশলেই ভরসা রাখতে হবে ম্যাচে, ‘আমরা এখন ধর্মশালায়, এখানে শিশির অবশ্যই থাকবে। কিন্তু সেসব নিয়ে ভাবনার সুযোগ নেই। এখন অবশ্য কৌশলের ওপর নির্ভর করতে হবে। কারণ টস জিতবেন তার নিশ্চয়তা নেই। ফলে উভয় ক্ষেত্রের জন্য-ই পরিকল্পনা প্রয়োজন।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী