সাঈদ আনোয়ারকে প্রেরণা হিসেবে নিচ্ছেন ইমাম

স্পোর্টস ডেস্ক 
২৩ অক্টোবর ২০২৩, ১১:৩০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:৪৪

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম পাকিস্তানের জন্য পয়মন্ত ভেন্যু। এই মাঠেই ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ১৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বামহাতি ওপেনার সাঈদ আনোয়ার। যা ছিল তখনকার বিশ্বরেকর্ড! চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আনোয়ারের সেই ব্যাটিং বীরত্ব ৩৫ রানের দারুণ জয়ও এনে দিয়েছিল পাকিস্তানকে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে আজ সোমবার মাঠে নামার আগে অতীত সেই রেকর্ড থেকে প্রেরণা খুঁজে নিচ্ছে পাকিস্তান। পাশাপাশি ওপেনার ইমাম উল হকও প্রেরণা হিসেবে দেখছেন সাঈদ আনোয়ারকে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইমাম উল হক বলেছেন, ‘এই ভেন্যুতে আমাদের রেকর্ড অসাধারণ। আমি নিশ্চিতে এখানকার ম্যাচে সেটা প্রেরণা হিসেবে কাজ করবে।’

সাঈদ আনোয়ারের ব্যাটিং বীরত্বের সেই ম্যাচের সময় ইমামের বয়স ছিল মাত্র দুই বছর। তার পরেও সাঈদ আনোয়ারকে প্রেরণা হিসেবে নিচ্ছেন তিনি, ‘আসলে ওই সময়ের কোনও স্মৃতি আমার কাছে নেই। তার পরেও সাঈদ আনোয়ারের রেকর্ড আমাদের জন্য বড় প্রেরণার।’

বিশ্বকাপে আগের দুটি ম্যাচে হেরেছে পাকিস্তান। একটি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আরেকটি অস্ট্রেলিয়ার কাছে। সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে ঘুরে দাঁড়ানো প্রয়োজন। নাহলে সব অঙ্ক ভীষণ জটিল হয়ে যাবে। ইমাম অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন নতুন পাকিস্তানকে দেখা যাবে এই ম্যাচে, ‘আপনারা এদিন নতুন কিছু দেখতে পাবেন। আমরা ৬ ম্যাচে ৪ জয় নিয়ে কলকাতা যেতে চাই।’

চেন্নাইয়ের এই পিচ সব সময়ই স্পিনারদের স্বর্গ। এমন পিচে ভয়ংকর হয়ে উঠতে পারেন আফগান স্পিন ত্রয়ী রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীরা। ইমাম অবশ্য সেসবকে পাত্তা দিলেন না, ‘জানি এখানকার উইকেট স্পিন বান্ধব। ওদের মানসম্পন্ন স্পিনার আছে। কিন্তু শ্রীলঙ্কায় একই রকম কন্ডিশনে আমরা ওদের ৩-০ তে হারিয়েছি।’

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী