রান তাড়ায় কোহলির অভ্যন্তরীণ কম্পিউটার আছে: ওয়াটসন

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ১৭:০৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৭:৩৭

বিশ্বকাপের পাঁচ ম্যাচেই রান তাড়া করে জিতেছে ভারত। চ্যালেঞ্জিং স্কোরের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি শেষ দুটি ম্যাচে রেখেছেন অনবদ্য অবদান। রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলার পর ডানহাতি ব্যাটারকে প্রশংসায় ভাসালেন সাবেক অস্ট্রেলিয়া অলরাউন্ডার শেন ওয়াটসন। তার মতে, সাদা বলের ক্রিকেটে রান তাড়ায় কোহলির অভ্যন্তরীণ কম্পিউটার আছে।

ধর্মশালায় ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে ওয়াটসন বলেন, ‘বিরাটের অভ্যন্তরীণ কম্পিউটার আছে, যেটা খুব নিখুঁতভাবে কাজ করে। সে জানে সঠিক সময়ে কী করতে হবে। এটা কোনও সহজ ব্যাপার নয়। একটি অপরাজিত দলের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ, যারা দারুণ ফর্মে। সেখানে তার অভ্যন্তরীণ কম্পিউটার নিজের কাজ করেছে। এটা দেখা সত্যিই অসাধারণ।’

২৭৪ রানের লক্ষ্যে ১২তম ওভারে ক্রিজে নামেন কোহলি। অন্য প্রান্তের ব্যাটারদের যাওয়া আসা দেখলেও তিনি ছিলেন অবিচল। কোহলির সামর্থ্যের প্রশংসা করে ওয়াটসন বলেছেন, ‘লোকেদের বুঝতে হবে রান তাড়া করা সহজ নয়। কিন্তু কোহলি সেটাকে সহজ বানিয়েছে। সে এটা দীর্ঘদিন ধরে করেছে যে মনে হয় খুব সহজ কাজ।’

বিশ্বকাপের পাঁচ ম্যাচে চারটিতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন কোহলি। শুধু পাকিস্তানের বিপক্ষে ফিফটি করতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া প্রথম দুটি ম্যাচে ৮৫ ও অপরাজিত ৫৫ রান করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের