সেরাটা শেষের জন্য রেখে দিয়েছিলাম: কামিন্স

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ০০:০৩আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০০:০৩

ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাঠের লড়াইয়ে পর্যদুস্ত তারা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ। সেই দলটি লিগ পর্বের পরের সাত ম্যাচ জিতে নিশ্চিত করে সেমিফাইনাল, সেখানে দক্ষিণ আফ্রিকার কাছে হারের শোধ তোলে। এবার ফাইনালেও ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো। টানা ১০ ম্যাচ জেতা দলের অস্ট্রেলিয়ার কাছে এভাবে ভরাডুবি হবে, তা ছিল কল্পনাতীত। 

ভারতকে সাত ওভার হাতে রেখে ৬ উইকেটে হারানোর পর কামিন্স বললেন, তারা তাদের সেরাটা জমা রেখেছিলেন শেষের জন্য। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা শেষের জন্য আমাদের সেরাটা রেখে দিয়েছিলাম। আমরা পুরো টুর্নামেন্টে প্রথমে ব্যাটিং করেছি। তবে লক্ষ্যে তাড়া করতে নামার জন্য আজকের রাতটা দারুণ ছিল। আমরা যতটা ভেবেছিলাম, পিচ ততটা স্পিন সহায়ক ছিল না। ছেলেরা ছিল দুর্দান্ত। সবাই তারা মাঠে নিজেদের উজার করে দিয়েছে।’

টস জিতে ফিল্ডিং নিয়ে অস্ট্রেলিয়া ভারতকে ২৪০ রানে অলআউট করেছে। প্রতিপক্ষকে কমের মধ্যে আটকে দেওয়ার ব্যাপারে কামিন্স বললেন, ‘আমরা ভেবেছিলাম ৩০০ কঠিন হবে কিন্তু এই উইকেটে সেটা অতিক্রম করা যেতো। তবে ২৪০ রানে আটকে দেওয়া অসাধারণ।’

৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেন ১৯২ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। তাদের প্রশংসায় পঞ্চমুখ অজি অধিনায়ক, ‘মার্নাস ঠাণ্ডা মাথায় খেলেছে এবং ট্র্যাভিস বড় মঞ্চে যা করে, সেটাই করেছে। নিজের জাত চিনিয়েছে। নির্বাচকরা তাকে সমর্থন দিয়ে গেছে। এটা আমাদের নেওয়া বড় ঝুঁকি ছিল এবং পুরস্কার পেলাম।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি