বিমর্ষ কোহলিকে সান্ত্বনা দিলেন আনুশকা

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ০৩:১২আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:৩৬

পুরো বিশ্বকাপ জুড়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের গ্যালারি থেকে উৎসাহ দিয়ে গেছেন অগণিত দর্শক-সমর্থকরা। তাদের মধ্যে বিশেষ নজর ছিল ভারতীয় ক্রিকেটারদের বান্ধবী ও স্ত্রীদের দিকে। বিশেষ করে কোহলি হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করলে ক্যামেরা গেছে অভিনেত্রী ও স্ত্রী আনুশকার দিকে। এবার এই দম্পতির আরেকটি ছবি ভক্ত-সমর্থকদের হৃদয়ে নাড়া দিয়েছে। 

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ে ক্রিকেটারেরা বিমর্ষে ভেঙে পড়েছেন। স্ত্রী-বান্ধবীরাও আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। আনুশকার সঙ্গে লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি, রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি ও রোহিত শর্মার স্ত্রী রিতিকা ছিলেন গ্যালারিতে। ঘণ্টাখানেক আগেই আনুশকা মাঠে পৌঁছে যান। কোহলিকে উৎসাহ দিতে থাকেন দর্শকসারি থেকে।

তবে যখনই অস্ট্রেলিয়া জয়ের সুবাস পেতে শুরু করেছিল, তখন থেকেই আনুশকার চোখেমুখে ছিল হতাশার ছাপ। গ্লেন ম্যাক্সওয়েলের শটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হতেই হতাশায় দুই হাতে মুখ ঢেকে ফেলেন তিনি। চোখে হাত দিয়ে কান্না সামলানোর চেষ্টা করেন। কিন্তু পুরোপুরি পারেননি। পরে গ্যালারি থেকে মাঠে নেমে আসেন এবং জড়িয়ে ধরে সান্ত্বনা দেন কোহলিকে। তাদের এই আবেগঘন ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি