পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পেসারদের দাপট

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৪, ০০:৪৩আপডেট : ২৫ মে ২০২৪, ০০:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ২০ দলের মধ্যে কেবল পাকিস্তানের স্কোয়াড ঘোষণা বাকি ছিল। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের ১৮ জনের মধ্য থেকেই অবশেষে ১৫ জনের চূড়ান্ত দল বাছাই করলো তারা, যেখানে আছে পেসারদের দাপট।

প্রত্যাশিতভাবে টানা তৃতীয় বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বাবর আজম। বিস্ময়কর ব্যাপার হলো পিসিবি কোনও সহঅধিনায়ক নির্বাচন করেনি, এমনকি প্রায় একমাসব্যাপী এই টুর্নামেন্টের জন্য কোনও ট্র্যাভেলিং রিজার্ভও রাখেনি।

চূড়ান্ত দলে সেভাবে কোনও চমক নেই। এই সপ্তাহের শুরুতে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে ছেড়ে দেওয়া হয়েছে হাসান আলীকে। আয়ারল্যান্ড সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন ইরফান খান ও আগা সালমান।

অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন। তাদের সঙ্গে আব্বাস আফ্রিদিও উঠছেন যুক্তরাষ্ট্রের বিমানে। সব মিলিয়ে পাঁচ জন পেসার আছেন এই স্কোয়াডে। একমাত্র বিশেষজ্ঞ লেগস্পিনার আবরার আহমেদ। তার সঙ্গে প্রয়োজনে কব্জির জোর দেখাবেন ইমাদ ও শাদাব খান।

বর্তমানে যুক্তরাজ্যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান। তিন ম্যাচের এই সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে বাবরের দল। গ্রুপ ম্যাচের সবগুলো তারা খেলবে আমেরিকাতে। টুর্নামেন্টের আগে কোনও ওয়ার্মআপ ম্যাচ খেলবে না তারা।

আগামী ৬ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ। তারপর ৯ ও ১১ জুন ভারত ও কানাডার মুখোমুখি হবে। শেষ গ্রুপ ম্যাচ ১৬ জুন আয়ারল্যান্ডের সঙ্গে।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, আজম খান (উইকেটকিপার), উসমান খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম