এখনই টেস্ট দলে রিশাদকে দেখছেন না শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ২০:২৪আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২০:২৯

সাদা বলের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সে দেখাচ্ছেন রিশাদ হোসেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ধারাবাহিক পারফরম্যান্সের পর অনেকেই তাকে টেস্ট দলে দেখতে চাচ্ছেন। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, এখনই রিশাদকে টেস্ট দলে দেখার সুযোগ নেই।

মঙ্গলবার একটি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিশাদ প্রসঙ্গে অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় না এই মুহূর্তে রিশাদ লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত।’

রিশাদের ভালো করায় টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের স্পিন কোচ মুশতাক আহমেদের ভূমিকাকে বড় করে দেখা হচ্ছে। শান্ত মনে করেন, কেবল মুশতাকের কৃতিত্বই নয়, স্থানীয় কোচদের ভূমিকাও আছে, ‘খুবই ভালো কাজ করেছেন মুশতাক। রিশাদসহ অন্য স্পিনাররাও ওনার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছেন। তবে আমি শুধু মুশতাক আহমেদকেই কৃতিত্ব দিতে চাই না। রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের স্থানীয় কোচদের কাছে কোচিং নিচ্ছিল।’

টেকনিক্যাল বিষয়ে স্থানীয় কোচদের সাহায্যই রিশাদকে বেশি সাহায্য করেছে বলে মনে করেন শান্ত, ‘টেকনিক্যালি স্থানীয় কোচরা সাহায্য করেছেন। তাকে প্রেরণা জোগানো, তার ঘাটতিগুলো ধরিয়ে দেওয়া। কাজেই কৃতিত্বটা সবাইকেই দেওয়া উচিত।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম