ভুবনেশ্বরকে নিতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে বেঙ্গালুরু 

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১৭:১৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৩২

দ্বিতীয় দিনের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে কিনতে খরচ করেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি।  

এদিন নিলামে বেশ চাহিদা দেখা যাচ্ছে ফাস্ট বোলারদের। ৯.২৫ কোটি রুপিতে দীপক চাহারকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আকাশ দীপকে ৮ কোটি রুপিতে নিয়েছে লখনউ। একই অর্থে মুকেশ কুমারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অপর দিকে, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে ৭ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। 

সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া শেষ দিনের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অলরাউন্ডার হিসেবে ক্রুনাল পান্ডিয়াকে দলে ভিড়িয়েছে। সেজন্য খরচ করেছে ৫.৭৫ কোটি রুপি। রাজস্থান রয়্যালস নিতিশ রানাকে দলে নিতে ব্যয় করেছে ৪.২ কোটি রুপি।  

তাছাড়া ওয়েস্ট ইন্ডিয়ান হিটার রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। শুরুর দিকে অবিক্রিত থাকা ফাফ দু প্লেসিকে ২ কোটি রুপিতে কিনেছে দিল্লি। 

শুরুর দিকের নিলামে একঝাঁক খেলোয়াড় অবিক্রিত থেকেছেন। যাদের নাম আইপিএলে সুপ্রতিষ্ঠিত। তারা হলেন- শার্দুল ঠাকুর, কেন উইলিয়ামসন ও আজিঙ্কা রাহানে। ডাক পাননি ৭৫ লাখ ভিত্তিমূল্যে থাকা পৃথ্বী শ’। প্রথম দিনে হাই প্রোফাইলদের মধ্যে অবিক্রিত ছিলেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। 

/এফআইআর/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন