আইপিএলে ইতিহাস গড়া বৈভবের বয়স ১৩ নাকি ১৫?

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ০০:১৪আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০০:১৪

আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস গতকাল মেগা নিলামের দ্বিতীয় দিনে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনেছে বৈভব সূর্যবংশীকে। ১৭ বছর ও আট মাস বয়সী বৈভব সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন। অবশ্য ইতিহাস গড়ার পর তার পিছু নিয়ে বিতর্ক। বয়স চুরি করেছেন বৈভব! তার আসল বয়স ১৫?

বৈভবের পুরানো একটি সাক্ষাৎকার এই বিতর্ক উসকে দিয়েছে। ২০২৩ সালের একটি সাক্ষাৎকারে স্থানীয় এক সংবাদ চ্যানেলকে তিনি বলেছিলেন, ওই বছর ২৭ সেপ্টেম্বর তার বয়স ১৪ হবে। তাতে করে এই বছর তার বয়স হওয়ার কথা ১৫।

বয়স সংক্রান্ত বিতর্ক অনলাইনে ঝড় তুলতেই তার বাবা এই অভিযোগের জবাব দিতে দেরি করেননি। তিনি জানান, তার ছেলে এরই মধ্যে বিসিসিআইর বোন ডেনসিটি পরীক্ষা করিয়েছেন।

সঞ্জীব সূর্যবংশী সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘সাড়ে আট বছর বয়সে সে প্রথমবার বিসিসিআইর বোন টেস্ট করিয়েছিল। সে এরই মধ্যে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় করি না। প্রয়োজনে সে আবার বয়সের পরীক্ষা দিতে পারে।’

সাক্ষাৎকারে বলা বয়সের হিসাবে বৈভবের বয়স ১৫ হলেও আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড হাতছাড়া হবে না। এর আগে ১৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ আইপিএল খেলোয়াড়ের রেকর্ড গড়েন প্রয়াস রায় বর্মণ। ২০১৯ সালে তাকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

/এফএইচএম/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন