সাব্বিরের সেঞ্চুরিতে রাজশাহীর সংগ্রহ ২২৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪, ১৯:৫৮আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৯:৫৮

জাতীয় লিগের ৬ষ্ঠ রাউন্ডে জাতীয় লিগের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে সিলেট বিভাগ। সপ্তম রাউন্ডের ম্যাচটি তাই নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। শুরুতে সিলেটের বোলার সফর আলী ও তোফায়েল আহমেদের বোলিংয়ে ২২৬ রানে অলআউট হয়েছে রাজশাহী। জবাবে সিলেট ২ উইকেটে ৪৯ রান তুলে দিন শেষ করেছে। রবিবার ১৭৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সিলেট।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে রাজশাহী। ওপেনিং জুটিতে ১০৯ রান তুলে দারুণ শুরু পায় তারা। হাবিবুর রহমান ৫৭ রানে আউট হওয়ার পর বিপর্যয়ে পড়ে যায় দলটি। এক প্রান্ত আগলে রেখে একাই কেবল লড়াই করে গেছেন সাব্বির হোসেন। দলীয় ২০৫ রানে সাব্বির আউট হতেই অনেকটা শেষ হয়ে যায় রাজশাহীর ইনিংস। শেষ পর্যন্ত ২২৬ রান স্কোরবোর্ডে তুলতে পারে রাজশাহী। সাব্বির ১১৬ রানের ইনিংস খেলেন। ১৩৭ বলে ১১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই তরুণ ব্যাটার। সিলেটের বোলারদের মধ্যে সফর আলী সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া  তোফায়েল আহমেদ নেন চারটি উইকেট। 

রাজশাহীকে ২২৬ রানে থামিয়ে দিয়ে সিলেট শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ৪৯ রান তুলে হারায় দুটি উইকেট। পিনাক ঘোষ (১৯) ও অমিত হাসান (১১) রানে অপরাজিত আছেন। রবিবার ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সিলেট। 

রাজশাহীর হয়ে একাই দুটি উইকেট নেন শফিকুল ইসলাম।

জাতীয় লিগের আরেক ম্যাচে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রোর। টস জিতে ব্যাটিংয়ে নেমে মেট্রোর দুই বোলার রাকিবুল হাসান ও আরিফ আহমেদের বোলিংয়ে ১৬০ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। সর্বোচ্চ ৩৮ রান আসে আশরাফুল হাসানের ব্যাট থেকে। মেট্রোর হয়ে চারটি করে উইকেট নেন রাকিবুল  আরিফ। 

জবাবে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে দিন শেষ করেছে মেট্রো। এক রানের লিডে রবিবার দ্বিতীয় দিন শুরু হবে দলটির। আইচ মোল্লা (৩৫) ও রাকিবুল হাসান (১) রানে অপরাজিত আছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সবচেয়ে ভালো ক্রিকেট সামগ্রী বানায় কোন দেশ, কাদের রফতানি সবচেয়ে বেশি?
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বশেষ খবর
অর্থবছর: তারিখ বদলানো সহজ, ব্যবস্থাপনা বদলানো কঠিন
অর্থবছর: তারিখ বদলানো সহজ, ব্যবস্থাপনা বদলানো কঠিন
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
সাত কোম্পানির সম্পদ বেচে গ্রাহকদের সাড়ে ১৪ কোটি টাকা তুলে দিলো আইডিআরএ
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী