অভিজ্ঞদের নিয়েই নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ০৯:৫০আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:১০

অভিজ্ঞদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সর্বশেষ সিরিজে ছিলেন না কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে ও লকি ফার্গুসন। তাদের নিয়ে বড় এই ইভেন্ট খেলতে যাচ্ছে কিউইরা। 

কেন উইলিয়ামসন ও কনওয়ে বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলছেন। আর ফার্গুসন খেলছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে টুর্নামেন্টে। হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ খেলতে না পারা বেন সিয়ার্সকেও এই দলে রাখা হয়েছে। 

সিয়ার্সের মতো আরেক পেসার উইলি ও’রুর্ক ও নাথান স্মিথের এটা প্রথম আইসিসি টুর্নামেন্ট।  দলটির নেতৃত্বে থাকবেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তাও আবার বড় কোনও ইভেন্টে এবারই প্রথম অধিনায়কের দায়িত্বে তিনি। 

২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে হওয়া সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলটিতে ছিলেন স্যান্টনার, উইলিয়ামসন ও টম ল্যাথাম।  

নিউজিল্যান্ড উদ্বোধনী দিনেই মাঠে নামবে ১৯ ফেব্রুয়ারি। করাচিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ ও ভারত। 

নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার(অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, বেন সিয়ার্স, উইল ও’রুর্ক। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী