এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬

বিপিএল আর বিতর্ক একই সূত্রে গাঁথা। এবারের বিপিএল যেন সব আসরকে ছাড়িয়ে গেছে। বিপিএলে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্পষ্ট ফিক্সিংয়ের। বিসিবির দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তদন্তও শুরু করেছে। একাধিক সংবাদমাধ্যমোর খবর অনুযায়ী টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়সহ ৯ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। 

বিসিবি সূত্রে জানা গেছে, দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়ককে দেশত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। 

জানা যায়, বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে দেওয়া না হয়। যদিও এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেওয়া হবে শিগগিরই।

বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই হাফসেঞ্চুরির সঙ্গে আছে একটি সেঞ্চুরি।
 
/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম