উদ্বোধনী ম্যাচের আগের দিন দুঃসংবাদ শুনলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১

বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে বড় ধাক্কা খেয়েছে তারা। পায়ের ইনজুরিতে ছিটকে গেছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন।

রবিবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে বোলিং করার পর পায়ে ব্যথার কথা জানান ফার্গুসন। প্রাথমিক মূল্যায়নে মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে, ৩১ বছর বয়সী পুরো টুর্নামেন্টে খেলার জন্য মোটেও ফিট নন।   

এই অবস্থায় নিউজিল্যান্ড তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার বদলে আরেক ফাস্ট বোলার কাইল জেমিসনকে উড়িয়ে আনছে কিউইরা। তিনি খুব শিগগিরই পাকিস্তানে পৌঁছাবেন। 

নিউজিল্যান্ড হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘লকির ঘটনায় আমরা খুব হতাশ। লকি আমাদের বোলিং গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ। তাছাড়া বড় টুর্নামেন্টের জন্য সে অনেক অভিজ্ঞও। আমরা ভালো করেই জানি বড় এই টুর্নামেন্টে সে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা উদগ্রীব ছিল।’

কিউইরা এরই মধ্যে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে বেন সিয়ার্সকে হারিয়েছে। শুধু নিউজিল্যান্ডই নয়, ভারতও বৈশ্বিক টুর্নামেন্টটিতে তাদের তারকা পেসার জসপ্রীত বুমরাকে পাচ্ছে না। ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার আইনরিখ নর্কিয়াও। অস্ট্রেলিয়া তো জোড়া ধাক্কা খেয়েছে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড ছিটকে যাওয়ায়।  

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী