মঞ্চে পিসিবির কাউকে না দেখে প্রশ্ন তুলেছেন ওয়াসিম-শোয়েব

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১৩:৪৮আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৩:৪৮

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। যদিও টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে। কিন্তু ফাইনালের পর প্রশ্ন উঠেছে সেই আয়োজকদের নিয়ে। পুরস্কার বিতরণী মঞ্চে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও প্রতিনিধি উপস্থিত ছিল না। যা জন্ম দিয়েছে বিতর্কের। 

দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে ভারতীয় দল। স্বাভাবিক নিয়মেই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব থাকায় পাকিস্তানের প্রতিনিধি সেখানে থাকার কথা। কিন্তু সেটা না হওয়ায় সাবেক পাকিস্তানি পেস লিজেন্ড ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার প্রশ্ন তুলেছেন এই বলে, মর্যাদার এমন টুর্নামেন্টের আয়োজক হওয়ার পরও পিসিবির কোনও কর্মকর্তাকে না দেখায় সেটা ছিল হতাশাজনক। ড্রেসিং রুম শোতে আকরাম, নিজের বিস্ময় গোপন না করেই প্রশ্নে করেছেন, পিসিবি কর্মকর্তাদের কি সেখানে আমন্ত্রণ জানানো হয়নি নাকি ইচ্ছে করেই তাদের বাইরে রাখা হয়েছে। ওয়াসিমের ভাষায়, ‘যতটুকু জানি, পিসিবি চেয়ারম্যান সুস্থ নন। কিন্তু পিসিবি থেকে আরও যারা এসেছেন, যেমন সুমাইর আহমেদ (চিফ অপরারেটিং অফিসার) ও উসমান ওয়ালা (ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল)- তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা আয়োজক। তাই নয়কি? কিন্তু এটা কী করে হয়, পিসিবির পক্ষ থেকে কিংবা চেয়ারম্যানের পক্ষ থেকে যে প্রতিনিধিত্ব করছে, তাকে মঞ্চেই দেখা গেলো না? তাদের কি আমন্ত্রণ জানানো হয়নি? আমি জানি না ঘটনা আসলে কী। বিষয়টা আমার চোখে দৃষ্টিকটূ লেগেছে। কাপ তাদের হাত দিয়ে না দিলেও পাকিস্তানের একজন প্রতিনিধির সেখানে থাকা উচিত ছিল।’

একই সুরে শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, ‘ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অদ্ভুত ব্যাপার হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ উপস্থিত ছিলেন না। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, কিন্তু তাদের কোনও প্রতিনিধি সেখানে দাঁড়াননি। ট্রফি দেওয়ার জন্যও না। ব্যাপারটা আমার বোধগম্য নয়। একটু ভেবে দেখুন, আয়োজক আমরা কিন্তু সেখানে আমাদের কেউ নেই। এটা দেখে খুব খারাপ লাগছে।’

/এফআইআর/        
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ