টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তির ম্যাচ হবে গোলাপি বলে

  স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১৩:১৩আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৩:১৭

ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টের ১৫০ বছর পূর্তি হবে ২০২৭ সালে। আগেই ঘোষণা এসেছিল ঐতিহাসিক সেই মাইলফলককে স্মরণীয় করে রাখতে ওই বছর হবে বিশেষ টেস্ট ম্যাচ। এবার নতুন ঘোষণায় জানানো হয়েছে, মেলবোর্নে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সেই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে গোলাপি বলে।  

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৭৭ সালে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সেই ভেন্যুতে ২০২৭ সালের মার্চেই হবে মাইলফলকের এই টেস্ট। টাইমলেস টেস্টের সেই সময় অস্ট্রেলিয়া ৪৫ রানে জিতেছিল প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ জিতে ১-১ সমতায় শেষ করেছিল সিরিজ। 

টেস্টের একশ বছর পূর্তিতেও বিশেষ টেস্টের আয়োজন হয়েছিল ১৯৭৭ সালে। মেলবোর্নের সেই টেস্টেও অস্ট্রেলিয়া কাকতালীয়ভাবে জেতে ৪৫ রানে!  

বিশেষ টেস্টটি অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ছুটির বাইরে ১১ থেকে ১৫ মার্চ মাঠে গড়াবে। যার মধ্য দিয়ে মেলবোর্নের ১ লাখ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ভেন্যুটিতে এবারই প্রথম দিবা-রাত্রির টেস্ট হতে যাচ্ছে।   

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী