হার্দিকের নিষেধাজ্ঞায় প্রথম ম্যাচে মুম্বাইয়ের অধিনায়ক সূর্যকুমার 

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১৩:৫৪আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৩:৫৬

গত আইপিএলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই শাস্তি কাটাতে হবে দেখে আইপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব। 

গত আসরে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে এই নিষেধাজ্ঞা পান পান্ডিয়া। মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে মুম্বাই অধিনায়ক বলেছেন, ‘এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। গত আসরে যা হয়েছে, সেটা আসলে খেলারই অংশ ছিল। সেবার শেষ ওভারটি করতে দেড় কিংবা দুই মিনিট দেরি করেছিলাম। তখনও জানতাম না এটার পরিণতি কী হবে। ব্যাপারটা আসলেই দুর্ভাগ্যজনক, কিন্তু নিয়ম তো নিয়মই। আমাকে এই প্রক্রিয়া মেনে চলতে হবে।’

সূর্যর নেতৃত্ব নিয়ে পান্ডিয়ার কথা, ‘সূর্য অবশ্য ভারতকেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়। ফলে আমি যখন থাকছি না, এই ফরম্যাটে পছন্দ হিসেবে সেই আদর্শ।’

মুম্বাইয়ের প্রথম ম্যাচ ২৩ মার্চ। তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস। 

হার্দিকের স্লো ওভার রেটের ঘটনাটি ঘটেছিল গত আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে। প্রতিপক্ষ ছিল লখনউ সুপার জায়ান্টস। যা ছিল এক মৌসুমে তার তৃতীয় স্লো ওভার রেটের ঘটনা। নিষেধাজ্ঞার সঙ্গে তার জরিমানা হয়েছে ভারতীয় ৩০ লাখ রুপি। যে কারণে প্রথম ম্যাচে অভিজ্ঞ জসপ্রীত বুমরার সঙ্গে পান্ডিয়াকেও পাচ্ছে না মুম্বাই। তবে পান্ডিয়াকে ২৯ মার্চ দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে। 

/এফআইআর/     
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের