ব্রাজিল গোলকিপারের মাথায় আঘাত, দলে আনা হলো পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১৩:২৪আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৩:২৭

পছন্দের গোলকিপারের মাথায় আঘাতের পর আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ছিটকে গেছেন গোলকিপার আলিসন বেকার। 

৩২ বছর বয়সী আলিসনের সঙ্গে প্রতিপক্ষ ডিফেন্ডারের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে কলম্বিয়া ম্যাচে। সেই ম্যাচ সেলেসাওরা জিতেছে ২-১ গোলে। 

মাথায় আঘাতে ফিফার কনকাশনজনিত প্রটোকলে ম্যাচের ৭৮ মিনিটে মাঠ ছেড়ে যান আলিসন। এখন তাকে বিশ্রামে থাকতে হবে। 

ব্রাজিল ফুটবল বিবৃতিতে অবশ্য জানিয়েছে, ‘মাথায় আঘাতের পর আলিসন ঠিক আছে। স্বাস্থ্যগত কোনও অভিযোগ এখন পর্যন্ত নেই। কিন্তু তাকে ফিফার কনকাশন প্রটোকল মেনে চলতে হবে। ফলে তাকে নিজের ক্লাব লিভারপুলে ফিরে রিকোভারির জন্য অপেক্ষায় থাকতে হবে।’

প্রথম পছন্দের গোলকিপার আলিসন ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে দলভুক্ত হয়েছেন আরেক গোলকিপার ওয়েভারটন। শেষ দিকে আরও পরিবর্তন আনা হয়েছে। এসেছেন মিডফিল্ডার এদেরসন, হোয়াও গোমেজও।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী বুধবার সকালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের