পিএসএল খেলতে রিশাদের পর দেশ ছাড়লেন লিটনও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৩:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৩:৩০

আগামী ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য পেলেও নাহিদ রানা শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র পেয়েছেন। বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় রিশাদ পাকিস্তানের উদ্দেশে রওনা হয়ে পৌঁছেও গেছেন। মঙ্গলবার সকালে পাকিস্তানের পথ ধরলেন লিটন দাস। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিমানে ওঠার পর একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।

এ বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফট থেকে লিটনকে নিয়েছে করাচি কিংস। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সে। আর পেশাওয়ার জালমি নিয়েছে নাহিদ রানাকে। নাহিদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই পিএসএলে খেলতে রওনা হতে পারবেন।  ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

পিএসএল ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে। পিএসএলের দশম আসর অনুষ্ঠিত হবে মোট চারটি ভেন্যুতে। ৩৮ দিনে হবে ৩৪টি ম্যাচ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্স।

বিমানে উঠে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিটন লিখেছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’

অন্য দিকে, দেশ ছাড়ার আগে রিশাদ গণমাধ্যমকে জানিয়ে গেছেন, পিএসএলের এই সুযোগটা তার ক্যারিয়ারের জন্য কতটা সহায়ক হবে, ‘আমি পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আমি চেষ্টা করবো এখান থেকে যতটুকু নেওয়া যায়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী