মুজারাবানির বিশ্বাস, বাংলাদেশ লিড নিলেও এগিয়ে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ২০:৫৫আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২০:৫৫

সিলেট টেস্টে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হাতে রেখে ১১২ রানে এগিয়ে। তবে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির বিশ্বাস, জিম্বাবুয়ে স্বাগতিকদের চেয়ে ভালো অবস্থানে আছে।

১ উইকেটে ৫৭ রানে দিন শুরু করা বাংলাদেশ মঙ্গলবারের খেলা শেষ করেছে ৪ উইকেটে ১৯৪ রানে। নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৬০ রান এবং মুমিনুল হকের ৪৭ রানের সুবাদে তারা লিড নেয়। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে জাকের আলী অপরাজিত আছেন ২১ রানে।

মাহমুদুল হাসান জয় (৩৩) ও অভিজ্ঞ মুশফিকুর রহিমকে (৪) ফেরান মুজারাবানি। চা বিরতির আগে ভিক্টর নিয়াউচি আউট করেন মুমিনুলকে। প্রথম সেশন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার দিনে শান্ত ও জাকির শেষ স্বীকৃতি জুটি হিসেবে ব্যাট করছেন। মেহেদী হাসান মিরাজের কাছ থেকেও প্রতিরোধ দেখা যেতে পারে। এই অবস্থায় মুজারাবানি মনে করছেন, তার দলের ভালো সুযোগ আছে।

ম্যাচে এরই মধ্যে ছয় উইকেট নেওয়া মুজারাবানি বলেছেন, ‘আমরা অবশ্যই ম্যাচে আছি। টেস্ট ক্রিকেট দিন ধরে ধরে এগিয়ে যায়। খেলার এখনও অনেক বাকি। আমাদের বিশ্বাস, আমরা এগিয়ে আছি। আজকের দিনটা আমাদের জন্য কঠিন। বাংলাদেশ সত্যিই ভালো লড়াই করেছে।’

বাংলাদেশকে দুইশর বেশি লিড দিতে চায় না জিম্বাবুয়ে। মুজারাবানি বললেন, ‘আসলে, (তাদের লিড) দুইশর নীচে রাখতে চাই। তবে রান নিয়ে নয়, উইকেট নেওয়ার ব্যাপারে চিন্তা করা উচিত আমাদের। বাংলাদেশের এই উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের আরও বেশি গোছালো হতে হবে।’

আগের দিনের মতো এদিনও ক্যাচ ফেলেছে জিম্বাবুয়ে। ২৬ রানে জীবন পাওয়া শান্ত তাদের ভুগিয়েছেন। মুজারাবানি বললেন, ‘সে এখন সত্যিই ভালো খেলছে। কিন্তু এগুলো (ক্যাচ ফেলা) ক্রিকেটে হয়ে থাকে। আমরা কালকের দিন, নতুন দিনের দিকে তাকিয়ে। আশা করি ভালো শুরু করতে পারবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী