চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ১৮:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৯:০৮

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল আজ শুক্রবার চট্টগ্রামে পৌঁছেছে। দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচ হবে ২৮ এপ্রিল সোমবার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে জিম্বাবুয়ে তিন উইকেটে জিতেছে।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে সাত বছর পর প্রথমবার টেস্ট হারে। ২০১৮ সালে সিলেটেই বাংলাদেশকে হারিয়েছিল আফ্রিকানরা।

দীর্ঘ চার বছর ৫১ দিন আর ১০ ম্যাচ অপেক্ষার পর বহুল আকাঙ্ক্ষিত টেস্ট জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। চার দিনেই স্বাগতিকদেরকে হারিয়েছে জিম্বাবুয়ে।

মূলত ব্যাটারদের ব্যর্থতার কারণেই জিম্ববাুয়ের কাছে অপ্রত্যাশিত হার দেখলো বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট তারা। জবাবে জিম্বাবুয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নেয়। বাংলাদেশ তিনশ রানের লক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। ব্লেসিং মুজারাবানির ৬ উইকেটে ২৫৫ রানে অলআউট হয়ে মাত্র ১৭৪ রানের লক্ষ্য দেয় তারা। যদিও মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ম্যাচ জমিয়ে দেন। তবে প্রতিরোধ গড়ে সাত উইকেট হারিয়ে জিতে যায় জিম্বাবুয়ে।

দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় জিম্বাবুয়ে। আগামী সোমবার চট্টগ্রামে দুই দল দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী