শামীমের ব্যাটিং উপভোগ করেন হৃদয় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ২০:৩৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২০:৩৪

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঘরের মাঠে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। নিজেদের মাঠে সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়েছে। যে জয়ে ম্যাচসেরা ইনিংসটি খেলেছেন তাওহীদ হৃদয়। তবে ম্যাচের পর সতীর্থ শামীম হোসেনের প্রশংসা করেছেন তিনি। 

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শামীমকে সঙ্গে নিয়ে ২৭ বলে অপরাজিত ৫১ রান করেন হৃদয়। তাদের জুটিতেই দুই ওভার হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। ২১ বলে ৪৯* রান যোগ করেন তারা। 

ওই সময় সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন শামীম। ১৩ বলে অপরাজিত ছিলেন ৩১ রানে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তাই শামীমের প্রশংসা করে হৃদয় বলেছেন, ‘সত্যি বলতে, আমি তার ব্যাটিং খুব উপভোগ করি। কারণ, সে এমন সব শট খেলতে পারে, যা আমাদের খুব কম ব্যাটসম্যানই পারে। ছয় নম্বরে এমন একজন খেলোয়াড় দরকার, যে যেকোনো সময়, যেকোনো দিকে রান করতে পারে। এমন শট খেললে বোলাররাও অনেক চাপের মধ্যে থাকে। উদাহরণ হিসেবে, সে যে ছক্কাটা মেরেছে—খেয়াল করলে দেখবেন, আমরা খুব কমই এমন ছক্কা মারতে পারি। তাই অবশ্যই দোয়া করি, ইনশাআল্লাহ সে আরও ভালো করবে এবং ধারাবাহিক থাকবে।’

অথচ রান তাড়ায় শুরুর দিকে খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় ছিল না বাংলাদেশ। ১০ ওভারে ২ উইকেটে স্কোর ছিল ৭৭। ১০.১ ওভারে তানজিদ হাসান আউট হয়ে ফিরলে পারভেজ হোসেন ইমন নামার পরই পাল্টায় দৃশ্যপট। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ২৮ বলে ৫৭ রান যোগ করেন পারভেজ। এই ঝড়ো জুটিতেই বাংলাদেশ ম্যাচে ফেরে। পারভেজ ১৪ বলে ২৮ রানের ক্যামিও খেলে ফিরলে তখন ৫.১ ওভারে বাংলাদেশের প্রয়োজন পড়ে আর ৪৯ রান। সেই মুহূর্তেই কিউইদের ওপর চড়াও হওয়া শুরু করেন শামীম। নো লুক শটে ছক্কাও মারেন তিনি। পারভেজের প্রভাববিস্তারী ইনিংস নিয়ে হৃদয় বলেছেন, ‘কথায় আছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আন্তর্জাতিক ক্রিকেটে যদি বেশি নুইয়ে থাকেন, তখন কিন্তু কাজ হয় না। ইমন যেটা করেছে, ও সঠিকটা বেছে নিয়ে খুব ক্লিয়ার মাইন্ড ছিল। আমি ওকে কিছু তথ্য দিয়েছি যে এদিক-ওদিক চেষ্টা করলে ভালো হবে। ওর প্রয়োগটা ভালো ছিল।’

/এফআইআর/   
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত