সোবহানা মোস্তারির রেকর্ড সেঞ্চুরিও ম্লান, বড় হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৬:১৯ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৬:১৯

শুরুতেই ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে অবিশ্বাস্য লড়াইয়ে দলকে উদ্ধার করে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি তুলে নেন সোবহানা মোস্তারি। গড়লেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও। কিন্তু তার সেই ঐতিহাসিক অর্জন ম্লান করে দিয়েছেন জর্জিয়া ভল। দ্বিতীয় ওয়ানডেতে বিধ্বংসী সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে জিতিয়েছেন তিনি। 

রবিবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দ্বিতীয় ওয়ানডেতে এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে স্বাগতিকেরা।

টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ২২০ রান তোলে বাংলাদেশ। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ সংগ্রহ। কিন্তু সেই রান তাড়া করতে নেমে মাত্র ২৮.১ ওভারে ১ উইকেট হারিয়ে ২২২ রান করে অস্ট্রেলিয়া। হাতে ছিল ১৩১ বল।

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ভল। ৯৭ বলে ১৯টি চারসহ অপরাজিত ১৩১ রান করেন তিনি। তার সঙ্গে ওপেনিংয়ে ১৬২ রানের জুটি গড়েন ফোবি লিচফিল্ড। ৫১ বলে ৭০ রান করে আউট হন লিচফিল্ড। তার ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা।

বিধ্বংসী ইনিংস খেলার পথে মাত্র ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন ভল। এরপর ৮১ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। বাংলাদেশের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও ছিলেন এই ব্যাটার। ২০তম ওভারে স্বর্ণা আক্তারের বলে আউট হন লিচফিল্ড। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে। এলিস পেরিকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন ভল। পেরি অপরাজিত থাকেন ১৯ রানে।

অস্ট্রেলিয়ার এই দাপুটে জয়ের আগে বাংলাদেশের ইনিংসে আলো ছড়িয়েছেন সোবহানা মোস্তারি। মাত্র ৮ রানেই ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ।

সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে পাল্টা লড়াই শুরু করেন ডানহাতি ব্যাটার মোস্তারি। ১৩৪ বলে ১৮টি চারের সাহায্যে ১১৮ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটার এখন মোস্তারি। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন তার। ২০২২ সালে ভারতের বিপক্ষে ফারজানা হকের ১০৭ রানকে ছাড়িয়ে গেছেন তিনি।

প্রতিকূল পরিস্থিতিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তাকে দারুণ সঙ্গ দেন। ১১৪ বলে সাতটি চারে অপরাজিত ৭৪ রান করেন নিগার। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ১৯৫ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। একই সঙ্গে বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেও এটি নতুন রেকর্ড। এর আগে চলতি বছর থাইল্যান্ডের বিপক্ষে শারমিন আক্তার ও জ্যোতির ১৫২ রানের জুটিই ছিল সর্বোচ্চ।

তবে ৪৮তম ওভারে মোস্তারিকে ফিরিয়ে দেন শুট। ৩৬ রান দিয়ে চার উইকেট নেন অস্ট্রেলিয়ার এই পেসার। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২২০ রান করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে যা তাদের সর্বোচ্চ সংগ্রহ।

 

/এফআইআর/
সম্পর্কিত
১৫০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
এবার অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা 
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
সর্বশেষ খবর
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম