খেলতে অস্বীকৃতি জানিয়ে বাড়ির পথে কালিনিচ

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৮, ১৪:৪৩আপডেট : ১৯ জুন ২০১৮, ২০:০২

কালিনিচ

বিশ্বকাপের চলমান পথেই বিতর্কিত এক ঘটনার জন্ম দিয়েছেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচ। নাইজেরিয়ার বিপক্ষে যে ম্যাচটি তারা ২-০ গোলে জিতেছে, সেই ম্যাচেই বদলি হিসেবে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। দলীয় সিদ্ধান্ত মেনে না নেওয়ায় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

এমন অবস্থায় ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের বদলি কাউকে রাখা হচ্ছে না। ফলে ২২ জন নিয়েই পুরো টুর্নামেন্ট খেলতে হবে ক্রোয়েশিয়াকে। অবশ্য নাইজেরিয়ার বিপক্ষে এমনটি করার পেছনে যুক্তি দাঁড় করিয়েছিলেন কালিনিচ। তিনি দাবি করেছিলেন তার পিঠে চোট ছিল।

কোচ জাৎকো দালিচ অবশ্য আলাদা ব্যাখ্যা দিয়েছেন এই ঘটনার, ‘নাইজেরিয়া ম্যাচের সময় কালিনিচ অনুশীলন করছিল। দ্বিতীয়ার্ধে তার খেলারও কথা ছিল। তখন সে দাবি করে পিঠের ইনজুরিতে খেলতে পারবে না। একই ঘটনা ঘটেছিল ব্রাজিলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। আমি শান্তভাবেই ওর যুক্তি গ্রহণ করেছি। যেহেতু আমার ছেলেদের ফিট দেখতে চাই, তাই এমন সিদ্ধান্ত নিই।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু