‘ভালো খেলেও হার মেনেছে ক্রোয়েশিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৮:০৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:৪২

‘ভালো খেলেও হার মেনেছে ক্রোয়েশিয়া’

২০ বছর পর ফরাসি সৌরভে মুগ্ধ ফুটবল বিশ্ব। রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে ফ্রান্স। তবে হেরে গেলেও জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু ক্রোয়েশিয়ারই বেশি প্রশংসা করছেন।

ফাইনালে বল দখলের লড়াইয়ে ৬১-৩৯ ব্যবধানে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও জিততে পারেনি। টিটুর চোখে তাই জ্লাৎকো দালিচের শিষ্যরা ‘দুর্ভাগা’। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ভালো খেলেও হেরে গেছে ক্রোয়েশিয়া। আত্মঘাতী আর পেনাল্টি গোল দুটি বেশি ক্ষতি করেছে তাদের। শুরু থেকে প্রেসিং করে খেলে আক্রমণ করছিল ক্রোয়েশিয়া। মাঝমাঠে ফ্রান্সকে তারা খেলতেই দিচ্ছিল না।’

পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে তার মন্তব্য, ‘পেনাল্টির সিদ্ধান্তটা ঠিক হয়নি রেফারির। পেরিশিচ তো হাত দিয়ে বল আটকানোর সময়ই পায়নি। বিরতির সময় ১-১ থাকলে দ্বিতীয়ার্ধে ফল অন্যরকম হতে পারতো।’

ফাইনালের দ্বিতীয়ার্ধ নিয়ে টিটুর বিশ্লেষণ, ‘দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে থেকেও ক্রোয়েশিয়া জিততে পারেনি। তারা পোস্টে বেশি শট নিলেও গোল কম পেয়েছে। ফ্রান্স অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে ছিল। ফ্রান্সের ডিফেন্সও ভালো খেলেছে।’

/টিএ/এএআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’