কাতারের আগে সৌদি আরবে যাবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ০০:৪৯আপডেট : ২৩ মে ২০২১, ০০:৪৯

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে জেমি ডের দলের সবশেষ প্রস্তুতি হবে সৌদি আরবে। সেখানে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি একটি প্রীতি ম্যাচও খেলবে জামাল ভূঁইয়ারা। সেই লক্ষ্যে আগামী সোমবার জামাল ভূঁইয়াদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এমনিতে ঈদের পর থেকে জাতীয় দলের প্রস্তুতি ঢাকাতে হচ্ছে। পাঁচ তারকা হোটেলে থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝড়াচ্ছেন তপু-সাদরা। মাঝে কাতারে আগেভাগে যাওয়ার কথা ছিল। কিন্তু তা নানান কারণে বাতিল হয়ে যায়। তাই মধ্যপ্রাচ্যের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এবার সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ প্রসঙ্গে শনিবার রাতে বলেছেন,‘বাংলাদেশ দল আগামী সোমবার সৌদি আরবে যাচ্ছে। সেখানে স্থানীয় ভালো দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপর সেখান থেকে ৩০ মে কাতার যাবে দল।’

এই কর্মকর্তার প্রত্যাশা বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দল যেন পুর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে,‘ আমরা চাইছি দলের প্রস্তুতি যেন ভালো হয়। কাতারে যাওয়ার আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি ম্যাচ খেলতে পারলে দলের জন্য ইতিবাচক হবে। দল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’

তবে সৌদি আরবের কোন শহরে যাবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কে হবে। অন্যান্য বিষয়ের বিস্তারিত দিকগুলো আগামীকাল রবিবার নিশ্চিত হতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

/টিএ/এফএএন/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী