বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে বেনফিকা, জিতেছে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৪

লা লিগায় এমনিতে ভালো অবস্থানে নেই বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দশা কাটছে না। শুরুতে বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে এসেও হার দেখতে হয়েছে কাতালানদের। নিজেদের মাঠে বেনফিকা ৩-০ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দলকে। একই সময়ে অন্য ম্যাচে জিতেছে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ।

‘ই’ গ্রুপে বার্সেলোনা ম্যাচ শুরু হতে না হতেই পিছিয়ে পড়ে। এক ডিফেন্ডারকে কাটিয়ে নুনেজ গোলকিপারের পাশ দিয়ে জোরালো শটে বেনফিকাকে এগিয়ে নেন।

প্রতি আক্রমণে উঠে পর্তুগিজ ক্লাব বেনফিকা আরও দুটি গোল আদায় করে নেয়। রাফা সিলভা ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৭৯ মিনিটে নুনেজ নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় লক্ষ্যভেদ করেন।

ম্যাচের শেষ দিকে এসে স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে শেষ তিন মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সেলোনাকে।

নিজেদের মাঠে একমাত্র গোলে ম্যাচ জিতেছে জুভেন্টাস। ফেদেরিকো চিয়েসার একমাত্র লক্ষ্যভেদী গোলে ইতালির জায়ান্টরা হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে। ‘এইচ’ গ্রুপের ম্যাচে বিরতির পর মাঠে নেমেই জাল কাঁপান চিয়েসা। চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেলো মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

আলিয়াঞ্চ এরিনাতে বায়ার্ন মিউনিখ গোল উৎসব করেছে। দায়নামো কিয়েভ কে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্টরা। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। ‘ই’ গ্রুপের ম্যাচে লেভানদোভস্কি করেছেন জোড়া গোল। এছাড়া জানাব্রি, সেইন ও চুপো মটিং একটি করে গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি