বিওএতে বাফুফের প্রতিনিধি কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৮:৫৯আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৯:১০

আগামী ১১ ডিসেম্বর হতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। বিওএ ভবনে বার্ষিক সাধারণ সভার পাশাপাশি কাউন্সিলররা আগামী চার বছরের জন্য নির্বাহী কমিটি নির্ধারণ করবেন। সেই নির্বাচনে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে কাউন্সিলর বা প্রতিনিধি হয়েছেন দুজন- বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এবং আরেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি।

কাউন্সিলর নির্ধারণ নিয়ে আজ (মঙ্গলবার) বাফুফের জরুরি সভা হয়েছে। সভা শেষে সিনিয়র-সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিওএতে নাম পাঠানোর জন্য আজকের সভাতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। দুজন হলেন- কাজী নাবিল আহমেদ ও মহিউদ্দিন আহমেদ মহি। এই দুজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করবেন।’

আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আগেও বিওএতে কাউন্সিলর হয়েছেন। এবার দ্বিতীয়বারের মতো অলিম্পিকে বাফুফের প্রতিনিধি হয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমি আগেও ২০১২ সালে কাউন্সিলর হয়েছিলাম। ভোটও দিয়েছিলাম। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হলাম।’

বিওএ নির্বাচনে নিজের অংশগ্রহণ নিয়ে বাফুফের এই কর্তা বলেছেন, ‘সেটা নির্ভর করবে ওখানে যারা নেতৃত্ববৃন্দ আছেন, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে। তারা যদি চান তাহলে আমি চিন্তা করে দেখবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি