ভারতের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ২২:০৯আপডেট : ১৯ মার্চ ২০২২, ২২:০৯

ফুটবলে দক্ষিণ এশিয়ার নারী দলগুলোর মধ্যে পারফরম্যান্সের দিক দিয়ে ভারত সবার চেয়ে এগিয়ে। সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে তারাই ফেভারিট। রাউন্ড রবিন লিগ পর্বে তাদের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পেলো বাংলাদেশ। শনিবার (১৯ মার্চ) ভারতের জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্স মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে শামসুন্নাহার-উন্নতিদের।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই রেশ টেনে আনতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল।

ম্যাচে ৯০ মিনিট স্বাগতিকদের সঙ্গে সমানতালে লড়াই করার চেষ্টা ছিল বাংলাদেশের মেয়েদের। যদিও ভারত গোলের সুযোগ বেশি তৈরি করতে পেরেছে। তবে প্রথমার্ধে কোনও দলের খেলোয়াড়রা জাল খুঁজে পাননি।

ম্যাচ শুরুর ২৩ মিনিটে ভারতের ফরোয়ার্ড অনিতা কুমারির শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। এর তিন মিনিট পর বাংলাদেশের ইতি খাতুনের শট ক্লিয়ার করেন ভারতীয় ডিফেন্ডাররা।

প্রথমার্ধের শেষ দিকে দুটি সেভ করে বাংলাদেশের ত্রাতা হয়ে যান গোলরক্ষক রুপনা চাকমা। ৩৮ মিনিটে সুজেশ প্রিয়াঙ্কার জোরালো শট রুপনা আটকানোর পাঁচ মিনিট পর ভাগ্যকেও কিছুটা পাশে পায় বাংলাদেশ। অনিতার শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হয়।

গোলের পর ভারতীয় ফুটবলারদের উল্লাস

বিরতির পর ভারত অনেকটা চেপে ধরে বাংলাদেশকে। ৪৬ মিনিটে ডিফেন্ডারের ভুলে বল পেয়ে ভারতের আমিশা বাক্সলার শট প্রতিহত করে দলকে ম্যাচে রাখেন রুপনা। তবে ৬৩ মিনিটে নিজেদের জাল আর অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ। ভারত গোল করে এগিয়ে যায়। পোস্ট ছেড়ে বেরিয়ে এসে রিতু দেবির ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি রুপনা চাকমা। ফাঁকায় বল পেয়ে পোস্টে জড়িয়ে দেন নিতু লিন্ডা।

পিছিয়ে পড়ার পর বাংলাদেশ গোল শোধের চেষ্টা করতে থাকে। ৭২ মিনিটে স্বপ্না রানীর দূরপাল্লার ফ্রি-কিক পোস্টের কোণে লেগে দুর্ভাগ্যজনকভাবে প্রতিহত হয়। যোগ করা সময়ে ভারতের একজনের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান দ্বিগুণ হয়নি।

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভার। সমান ম্যাচে এক হারে বাংলাদেশের পয়েন্ট ৩। আজকের ম্যাচ হেরে ট্রফি জেতার সম্ভাবনা কমে গেলো লাল-সবুজ জার্সিধারীদের। অন্যদিকে নেপাল এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দল একে অন্যের সঙ্গে ‍দুই বার করে মুখোমুখি হবে। এরপর শিরোপা পাবে শীর্ষ পয়েন্টধারী দল।

আগামী ২৩ মার্চ নেপালের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ।

/টিএ/জেএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের