কলকাতায় স্মরণীয় গোলের আশায় আবাহনী অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ২৩:৫২আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২৩:৫৪

প্রীতম কোটালের সঙ্গে বন্ধুত্বের সুবাদে কলকাতায় নাবীব নেওয়াজ জীবন যেন একটু বেশি কদর পাচ্ছেন। সেখানে আবাহনী অধিনায়কের অন্যরকম পরিচিতি গড়ে উঠেছে! তবে মাঠের লড়াইয়ে ভালোবাসার জবাবটা অন্যভাবে দিতে চাইছেন আকাশি-নীল জার্সিধারী স্ট্রাইকার। দলকে এএফসি কাপের প্লে-অফ পর্বে জেতাতে তো চাইছেনই, পাশাপাশি নিজেও চাইছেন জাল কাঁপাতে।

এমন সুপ্ত বাসনা নিয়ে মাঠে খেলার অপেক্ষায় আছেন ৩১ বছর বয়সী তারকা। যুবভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলন হয়েছে। ফ্লাডলাইটে ঘাম ঝড়িয়ে প্রস্তুতিটা ম্যাচকে সামনে রেখেই। জীবন তার আগে একফাঁকে হোয়াটসঅ্যাপে বাংলা ট্রিবিউনকে নিজের লক্ষ্যের কথা জানাতে ভুল করেননি, ‘আমার লক্ষ্য একটাই- দলকে যেভাবে হোক জেতাতে হবে। আমরা মাঠে সবাই সেই চেষ্টাটা করবো। আর যদি কলকাতার মাঠে গোল করতে পারি, তাহলে অন্যরকম ভালো লাগবে। এটা হবে অন্যতম স্মরণীয় গোল।’

যুবভারতীতে অনুশীলনে ব্যস্ত আবাহনী তবে সুভাশিস মন্ডল, প্রীতম কোটালসহ অন্যদের বাধা ডিঙিয়ে লক্ষ্যভেদ করা সহজ হবে না। জীবন তা ভালোই বুঝতে পারেন। আর জাত স্ট্রাইকার হলেও তাকে খেলতে হয় নাম্বার টেন পজিশনে। পরিস্থিতি বুঝেই আবাহনী স্ট্রাইকার বলেছেন, ‘সুযোগ যে কারও বেলাতে আসতে পারে। তাই কোনও সুযোগ মিস করা যাবে না। আর বিগ ম্যাচে তো সবসময় আপনি সুযোগও পাবেন না। আমার বেলাতেও তাই একই কথা। সুযোগ পেলেই করতে হবে লক্ষ্যভেদ।’

এএফসি কাপে তিন বছর আগে জীবন-সোহেল রানা-মামুনুলরা আবাহনীকে নিয়ে গিয়েছিলেন নকআউট পর্বে। এবার আবাহনী আগের চেয়ে শক্তিশালী। স্থানীয়দের পাশাপাশি বিদেশি সংগ্রহও ভালো। তাই এবার নতুন করে চ্যালেঞ্জ নিতেই পারে দেশের ঐতিহ্যবাহী দলটি। আর এর স্বপ্ন সারথী হয়ে দলকে জয়ের ভেলাতে পৌঁছে দিতে চাইছেন স্বয়ং অধিনায়ক!

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী