বার্সেলোনায় যাচ্ছেন না ম্যান সিটির সিলভা

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৯

এবারের গ্রীষ্মের দলবদলে দারুণ কিছু খেলোয়াড় দলে ভিড়িয়েছে বার্সেলোনা। আলোচনা কিংবা নজরে রেখেছিল আরও কয়েকজনকে। তাদেরই একজন বের্নার্দো সিলভা। তবে পর্তুগিজ মিডফিল্ডারকে পাচ্ছে না তারা। সিলভা নিজেই জানিয়েছেন, ম্যানস্টোর সিটিতেই থাকছেন তিনি।

ঘুরে দাঁড়ানোর মিশনে আক্রমণভাগে রবার্ত লেভানদোভস্কি ও রাফিনিয়ার মতো সেরা খেলোয়াড়দের কিনেছে কাতালানরা। তবে আক্রমণের জোর আরও বাড়াতে সিলভার দিকে নজর দিয়েছিল তারা। অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে আক্রমণেও দলকে সাহায্য করতে পারেন এই পর্তুগিজ। কিন্তু ইংল্যান্ডের দলবদলের জানালা বন্ধ হওয়ার আগেই তিনি জানিয়ে দিলেন, বর্তমান ক্লাব ম্যান সিটিতেই সুখে আছেন, যাচ্ছেন না কোথাও।

এমনকি কোনও ক্লাবের প্রস্তাবও গ্রহণ করেননি বলে জানিয়েছেন নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যান সিটির ম্যাচ শেষে। পর্তুগিজ তারকা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতেই থাকছি। আমি কোনও প্রস্তাব গ্রহণ করিনি। আমি ম্যানচেস্টারে থাকছি। এখানে আমি ভালো আছি। আর এই সিদ্ধান্ত চূড়ান্ত।’

২০১৭ সালে মোনাকো থেকে ম্যান সিটিতে যোগ দেন সিলভা। গত কয়েক বছরে দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। তাছাড়া পেপ গার্দিওয়ার ফুটবল কৌশলের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নেওয়ায় তাকে ইংলিশ ক্লাবটি ছাড়তেও রাজি ছিল না। তবে বার্সেলোনা ছিল আশাবাদী। যদিও গ্রীষ্মের দলবদলে কাতালানদের আশা শেষ হয়ে গেছে সিলভার ঘোষণায়।

/কেআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ