ভুটানকে হারিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ২২:৩১আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২২:৩১

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা দুই ম্যাচ জয় পেয়ে বাংলাদেশ। তবে জয়ের পরও দর্শকদের মন সেভাবে ভরাতে পারছে না দল। এজন্য জিতেও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ পল স্মলি। 

শুক্রবার (৭ অক্টোবর) ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে এসেছে একটি করে গোল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষে পল স্মলি বলেছেন, ‘আমরা দুই ম্যাচ জিতলেও যেভাবে জিতেছি তাতে দর্শকদের আনন্দ দিতে পারিনি। এতে আমরা দুঃখিত। ইয়েমেনের বিপক্ষে আশা করি প্রত্যাশিত কিছু করতে পারবো।’

আজ ম্যাচে একাদশে চার পরিবর্তন এনেছিলেন স্মলি। পায়ে হালকা ব্যথা পাওয়ায় এ ম্যাচে ছিলেন না ফরোয়ার্ড মিরাজুল ইসলামও। এর কারণ ব্যাখ্যায় স্মলি বলেছেন, 'ভুটানের বিপক্ষে আমরা শতভাগ দিতে পারিনি। এটা একটা প্রক্রিয়া, দলের সবাই এখনও উন্নতি করছে। ম্যাচে আমরা কিছু পরিবর্তন এনেছি, যাতে অন্যরাও ম্যাচ টাইম পায়। আমরা যুব ফুটবলারদের উন্নয়নে বিশ্বাস করি, সেকারণেই পরিবর্তনের সিদ্ধান্ত নেই।’

ভুটানকে হারিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

তিনি বলেন, ‘ম্যাচ জিতলেও কিছুটা হতাশা আছে। আজ ক্লিনশিট রেখেছি। অনেক সুযোগ তৈরি করেও দুটির বেশি গোল করতে পারিনি। আশা করি সামনের ম্যাচে আরও ভালো করতে পারবো।'

রবিবার ইয়েমেনের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াই। স্মলির সতর্কতার সুরে বলেছেন, ‘ইয়েমেন ভালো দল। তারা যেভাবে গোল করছে, তাতে তাদের সম্মান দেখানো উচিত। তারা শারীরিকভাবে অনেক এগিয়ে এবং টেকনিক্যালি তাদের খেলোয়াড়রা অনেক ভালো। ইয়েমেনের বিপক্ষে খেলতে পারলে দারুন অভিজ্ঞতা হবে বাংলাদেশের খেলোয়াড়দের। ইয়েমেনের বিপক্ষে রোমাঞ্চকর সুযোগ অপেক্ষা করছে।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ভুটানকে ১০ সেট সরঞ্জাম দিলো এশিয়ান আর্চারির সভাপতি
পর্যটনের প্রসারে ভুটানের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভুটান ও নেপালের রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের