সাবিনা-সানজিদাদের ম্যাচ বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২২, ২০:৩৮আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ২০:৩৮

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এসে কৃষ্ণা-সানজিদারা রয়েছেন ছুটিতে। তবে লম্বা ছুটি কাটিয়ে এসে আবারও তাদের মাঠের লড়াইয়ে ফিরতে হবে। এবার ঘরোয়া ফুটবলে মনোযোগ দিতে হবে তাদের। আগামী ১৫ নভেম্বর থেকে নারীদের ফুটবল লিগ শুরু হবে। এর লক্ষ্যে দলবদল সহ সবকিছুই চূড়ান্ত হয়েছে।

এবারের লিগে আগের চেয়ে দল বেড়েছে। গতবার ৭টি দলের অংশগ্রহণে লিগ মাঠে গড়িয়েছিল। এবার ১২টি দল খেলবে লিগে। সেক্ষেত্রে ম্যাচ বেড়ে ১৩২টিতে দাঁড়াবে।  প্রতিটি দলের ২২টি করে ম্যাচ থাকবে। সাবিনাদের তাই আগের চেয়ে ম্যাচ বেড়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে দলবদল। ডাবল লেগ পদ্ধতিতে দলগুলো একে অন্যের মুখোমুখি হবে। ম্যাচের ভেন্যু এবারও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম।

তবে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ থাকছে না। শনিবার নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সভা শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মাঠের সমস্যা রয়েছে আমাদের। তাই কমলাপুরের মাঠই এখন বড় ভরসা। আগের চেয়ে দল বেড়েছে। আশা করছি এবার আরও জমজমাট লিগ হবে।’

আগামী বছর পেশাদার নারী লিগ করতে চাইছে ফেডারেশন। সেক্ষেত্রে সাবিনা-সানজিদাদের জন্য আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। কিরণ বলেছেন, ‘আমরা পরের বছরই পেশাদার লিগ করতে চাইছি। তখন বিদেশি খেলোয়াড়ও থাকবে। আরও ভালো দল আসবে। প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। তবে এবারও আগের চেয়ে ভালো হবে লিগ।’

অংশগ্রহণকারী ক্লাব: বসুন্ধরা কিংস, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, কাচারীপাড়া একাদশ উন্নয়ন সংস্থা, সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব, বরিশাল ফুটবল একাডেমি, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, নাসরিন ফুটবল একাডেমি ও উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই