৮ গোলে জিতে বাংলাদেশ কোচ যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ২০:০২আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২০:৩৩

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে শুরুর ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানকে পরিয়েছে ৮ গোলের মালা। এমন উদ্ভাসিত জয়ের পর বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন খুশি।

পরিকল্পনা অনুযায়ী দলের সবাই খেলতে পেরেছে, গোলও এসেছে। একমাত্র জয়নব বিবি ছাড়া বাকি সবারই আজ আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হলো। তাই ম্যাচ শেষে সফল কোচ ছোটন বলেছেন, ‘এটা প্রায় সবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। কীভাবে প্রথম ম্যাচ মানিয়ে নেয়, সেটা দেখার বিষয় ছিল। প্রথমে মাঠে নামার পর একটু সমস্যা হয়েছে। কিন্তু সময় যত গেছে, তত মানিয়ে নিয়েছে।’

তিনি বলেন, ‘ভালো দিক ছিল, যেহেতু এটা প্রথম আন্তর্জাতিক ম্যাচ, পরিকল্পনার মধ্যেই ছিল। প্ল্যান যা ছিল, সেটা সবাই ফলো করার চেষ্টা করেছে এবং কাঙ্ক্ষিত জয় পেয়েছি।’

৮ গোলে জিতে বাংলাদেশ কোচ যা বললেন

বাংলাদেশ দলের সবাই নিজেদের নৈপুণ্য দেখিয়েছে। সুরভি আকন্দ হ্যাটট্রিক পেয়েছেন। কোচ সবারই প্রশংসা করে বলেছেন, ‘শুধু সে নয়, যে যখন সুযোগ পাবে, সে সেরাটা দেবে। সুরভি আক্তার, কানন বা পূজা বলেন; যে যখন নেমেছে, সে-ই সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আর স্কোর কত হবে তা চিন্তা করি না। সুযোগ এলে কাজে লাগাতে হবে। ওটাই মেয়েরা করতে পেরেছে। খুশি বলতে পারেন।’

ভুটান বড় ব্যবধানে হেরে স্বাভাবিকভাবে হতাশ। দলের কোচ এনগোয়াং ইয়ানচেন হতাশা কণ্ঠে বলেছেন, ‘হতাশাজনক ম্যাচ। মেয়েরা চেষ্টা করেছে। কিন্তু ফল ভালো হয়নি। বাংলাদেশ ভালো খেলেছে। পরের ম্যাচ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো। আরও শক্তভাবে ফিরবো।’

/টিএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখবে ঢাকা-থিম্পু  
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ