মেসির পর যে রেকর্ডে নাম উঠলো ফের্নান্দেজের

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ০৩:৪০আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৬:১৬

মেসির পাস পেয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকলেন ফের্নান্দেজ। এক ঝটকায় সামনের প্রতিপক্ষের বাধা দূর করে নিলেন জোরালো শট। বাজপাখি ওচোয়াকে ফাঁকি দিয়ে বল স্পর্শ করলো জাল, গোল। মেক্সিকোর বিপক্ষে এমন দুর্দান্ত একটি গোল করেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী তরুণ মিডফিল্ডার এনসো ফার্নান্দেজ।

এর মাধ্যমে ইতিহাসের পাতাতেও ঢুকে গেছেন তিনি। মেসির পর আর্জেন্টিনার হয়ে ‘দ্বিতীয় সর্বকনিষ্ঠ’ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ গোল করার কৃতিত্ব গড়েছেন। বেনিফিকার এই মিডফিল্ডার গোলটি করেছেন ২১ বছর ৩১৩ দিন বয়সে। আর মেসি ২০০৬ বিশ্বকাপে গোল করেন ১৮ বছর ৩৫৮ দিন বয়সে। 

মেসি-ফার্নান্দেজের গোলে এদিন মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বেঁচে রইলো আর্জেন্টিনার আশাও।

লুসাইল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটির প্রথমার্ধে মেক্সিকোর বিপক্ষে গোলহীন থাকে দুদল। ম্যাচে ভাগ্য গড়ে দেওয়া গোল দুটি আসে দ্বিতীয়ার্ধে।

 

/এমআর/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি