ক্লাব ক্যারিয়ারে অবিশ্বাস্য মাইলফলকে মেসি

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৩, ১১:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১১:৪৪

প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন লিওনেল মেসি। প্রথম মৌসুমে নিজেকে খুঁজে পাননি। চলতি মৌসুমে প্রাণবন্ত তিনি, গোল করছেন, করাচ্ছেন। শনিবার নঁতের বিপক্ষে পিএসজি এগিয়ে যায় তার গোলে, তাতে ক্লাব ক্যারিয়ারে অবিশ্বাস্য এক মাইলফলকে নাম লেখান ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

দুই দশকের ক্লাব ক্যারিয়ারে এক হাজার গোলে অবদান রেখেছেন মেসি। নঁতের বিপক্ষে ১২ মিনিটে ফ্যাবিয়ান রুইজের ক্রসে বক্সের সেন্টার থেকে দারুণ ভলিতে গোল করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। গোল করা ও গোল করানোয় চার অঙ্কের ঘরে পৌঁছে গেছেন তিনি। ৮৪১ ম্যাচ খেলে ৭০১ ক্লাব গোল ও অ্যাসিস্ট ২৯৯টি। জাতীয় দল ও ক্লাবের হয়ে তার মোট গোল দাঁড়ালো ৭৯৯টি।

এই মৌসুমে ২১ লিগ ম্যাচ খেলে মেসি ১৩ গোল করেছেন ও অ্যাসিস্ট ১২টি। সব মিলয়ে পিএসজির হয়ে গোল ১৮টি এবং বানিয়ে দেন ১৬টি। তবে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এই মৌসুমে ৩৯ ম্যাচে তিনি জাল কাঁপান ৩০ বার এবং অ্যাসিস্ট ২০টি। 

ক্লাব ক্যারিয়ারে সর্বোচ্চ গোলে অবদান রাখার তালিকায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো (৯১২)। মানে আল নাসর তারকা ৮৮ গোল পেছনে।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী