পিএসজিতে এখন ভালো লাগছে মেসির

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ১৮:৩২আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৮:৩২

বার্সেলোনার সঙ্গে প্রায় দেড় যুগের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালের আগস্টে ‘অচেনা দেশ’ ফ্রান্সে পাড়ি জমান লিওনেল মেসি। নতুন শহর, নতুন ক্লাবে ঠিক মন বসাতে পারেননি। তাতে পারফরম্যান্সেও ভাটা পড়েছিল। কিন্তু এবার তিনি ফর্মের তুঙ্গে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে বুকের উপর থেকে নেমে গেছে বড় বোঝা। তাছাড়া প্যারিসের জীবনযাপনেও অভ্যস্ত হয়ে উঠেছেন। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে এখন অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

এই মৌসুমেই পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ বাড়ানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনও পক্ষ থেকে আলাপ শুরু হয়নি। প্যারিস ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে আর্জেন্টিনার তারকা ক্লাবটিতে সুখে আছেন।

পিএসজির ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্যি কথা, আমি খুব ভালোবোধ করছি। প্রথম বছরে বিভিন্ন কারণে প্যারিসে খাপ খাওয়াতে আমার সময় লেগেছে। কিন্তু এই মৌসুম সত্যিই ভিন্নভাবে শুরু করেছিলাম, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে। আমি ক্লাবে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি, এই শহরে, প্যারিসে যা কিছু আছে সবকিছুতে।’

নঁতের বিপক্ষে গোল করে ক্লাব ক্যারিয়ারে অনন্য মাইলফলক ছোঁন মেসি। গোল করা ও অ্যাসিস্ট মিলিয়ে এক হাজারি ক্লাবে তিনি। মৌসুমটা বেশ উপভোগ করছেন দুইবারের ফিফা দ্য বেস্ট জয়ী, ‘সত্যি হচ্ছে আমি এই মৌসুম উপভোগ করছি। মনে হচ্ছে সারা জীবন এমনই ছিল। বিসর্জন, পরিশ্রম, প্রচেষ্টা এবং প্রতিদিনই আরও বেশি চাচ্ছি। আমি নতুন ক্লাবে এসেছি এবং প্যারিসের সঙ্গে শিরোপা জিততে চাই।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের