আর্জেন্টিনা ট্রেনিং ক্যাম্পে ‘অমরত্ব’ লাভে পুলকিত মেসি

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৩, ১৩:২৪আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৩:২৭

আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সম্মাননা দিলো দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তার নামে আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পের নামকরণের ঘোষণা দিয়েছেন এএফএ প্রেসিডেন্ট চিকুই তাপিয়া। এই ‘অমরত্ব’ লাভের পর পুলকিত সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান টুইট করে জানান, ২৫ মার্চ থেকে কাসা দে এজেইজা ট্রেনিং সেন্টারের নতুন নাম হলো লিওনেল আন্দ্রেস মেসি। জাতীয় দলের ঘাঁটির পুনর্জন্ম হলো বিশ্বসেরা ফুটবলারের নামে।

শনিবার মেসিকে এই সম্মাননা দেওয়া হয়। আগের দিন মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে আর্জেন্টিনার জয়ে ৮০০তম ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। সেখানে পুরো দলকে বরণ করে নেওয়া হয় রাজকীয়ভাবে।

এরপর ট্রেনিং সেন্টারের নতুন নামকরণের ব্যাপারটি উন্মোচিত হয়। মেসি এমন স্বীকৃতিতে এক প্রতিক্রিয়ায় তাপিয়াকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এটা আমার পাওয়া অন্যতম সুন্দর স্বীকৃতিগুলো একটি। অনেক সম্মানের, আপনাকে অনেক ধন্যবাদ।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী