বাংলাদেশের খেলার প্রশংসাই করলেন চেলসির সাবেক ডিফেন্ডার

তানজীম আহমেদ, সিলেট থেকে 
২৮ মার্চ ২০২৩, ২১:১২আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২১:১৩

সেশেলস দলটি শৌখিন হলেও একজন আছেন, যার প্রোফাইল বেশ সমৃদ্ধ। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে চেলসি, নটিংহ্যাম ফরেস্ট, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে খেলেছেন। খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬, ১৭, ১৮, ১৯ ও ২১ দলে। সেই পশ্চিম লন্ডনের ফেলথহ্যামে জন্ম ও  বেড়ে ওঠা ফুটবলার মাইকেল ম্যানসিয়েন আজ সিলেটে সেশেলসের হয়ে প্রথম গোল পেলেন। তাতেই বাংলাদেশ ম্যাচ হেরে যায়। ম্যাচ হারলেও ম্যানসিয়েনের প্রশংসা জুটেছে স্বাগতিকদের।

ম্যানসিয়েন ম্যাচের পর সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে স্বাগতিকদের সমীহ করে বলেছেন, ‘বাংলাদেশ ভালো খেলে। বল পায়ে রেখে খেলার চেষ্টা করে। নিজেদের মধ্যে পাস দেওয়ার চেষ্টা করে। তারা গতিময় ফুটবল খেলেছে। সেশেলস এটা থেকে কিছু শিখতে পারবে। ইতিবাচক দিক হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি। আমার প্রথম জয় বলেই সারাজীবন মনে রাখবো।’

৩৫ বছর বয়সী ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার এনিয়ে সেশেলসের হয়ে চতুর্থ ম্যাচ খেললেন। গোলও প্রথম করলেন! তার গোলে দল জিতেছে। তাই আনন্দটা অন্যরকম। এছাড়া দলে তিনিই একমাত্র ফুটবলার যার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ম্যানসিয়েন বলেছেন, ‘সেশেলসের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল। আমি খুবই খুশি। এটা আমার জন্য খুব গর্ব করার মতো মুহূর্ত। সেশেলসের হয়ে খেলার সিদ্ধান্ত ভুল ছিল না। আর আজকের জয় আমার দলের সবার জন্যই গর্বের। দলে  সবাই আমার দিকে দৃষ্টি রাখে। আমাকে অনুসরণ করে থাকে। এটা ভালো লাগে। তরুণ খেলোয়াড়রা উজ্জীবিত হচ্ছে আমাকে দেখে।’

রক্ষণে অভিজ্ঞতার ছাপ দিয়ে খেলেছেন ম্যানসিয়েন। ইংল্যান্ডের অভিজ্ঞতা সেশেলসের হয়ে ভালোই কাজে দিচ্ছে বলে তিনি জানালেন, ‘আমার ইউরোপিয়ান লিগে খেলার অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে। সেশেলসের হয়ে খেলতে আমার দারুণ লাগে; কারণ এটা আমার বাবার দেশ। আমার বাবা এখানে খেলেছেন। সেশেলসকে এগিয়ে নিতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
স্কুলব্যাগ হাতে নিহত শিশুদের শ্রদ্ধা জানালো ইরান 
মেসি গোল না পেলেও জিতেছে আর্জেন্টিনা 
ভিয়েতনামের কাছে ৩ গোলে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি