১৯৫৪ সালের পর জার্মানিকে হারালো বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ০৯:১৯আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৯:২৫

বিশ্বকাপ ব্যর্থতার পরও স্বস্তিতে নেই জার্মানি। ভাগ্য ভালো ইউরোর আয়োজক হওয়ায় তাদের বাছাই খেলতে হচ্ছে না। কিন্তু প্রীতি ম্যাচের মোড়কে বেলজিয়ামের মুখোমুখি হয়ে ৩-২ গোলে হারের লজ্জা পেতে হয়েছে। তাতে ১৯৫৪ সালের পর জার্মানিকে হারানোর স্বাদ নিয়েছে ব্রুইনা-লুকাকুদের দল। 

অথচ দুই দলই কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। তারা চাইছিল টানা জয়ে অতীত হতাশা থেকে বের হতে। সেই জায়গায় সফল হয়েছে শুধু বেলজিয়াম। প্রথমার্ধে জার্মানরা তাদের কাছে পাত্তাই পায়নি। ৬ মিনিটে জাল কাঁপিয়েছেন আনমার্কড কারাসকো।

স্বাগতিক দল সেই ধাক্কা সামলানোরও সুযোগ পায়নি। তার আগেই জার্মানদের বাজে রক্ষণের সুযোগে ৯ মিনিটের মাথায় স্কোর ২-০ করেছেন রোমেলু লুকাকু। শুক্রবার ইউরো বাছাইয়ে সুইডেনকে ৩-০ গোলে হারানো ম্যাচে হ্যাটট্রিক করা এই তারকা ২০ মিনিটে আরও একটি গোল পেতে পারতেন। কিন্তু তার শক্তিশালী হেড বারে আঘাত করায় তাকে হতাশ হতে হয়েছে।

শনিবার প্রীতি ম্যাচে পেরুকে ২-০ গোলে হারানো জার্মানি অবশেষে প্রথমার্ধের শেষ দিকে (৪৪ মিনিট) একটি গোল শোধ দিয়েছে। পেনাল্টির সুবাদে স্পট কিক থেকে গোল করে স্কোর ২-১ করেছেন ফুলক্রুগ। 

দ্বিতীয়ার্ধে প্রাণবন্ত ম্যাচের পরও তৃতীয় গোল হজম করে জার্মানি। ৭৮ মিনিটে জার্মান দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে জাল কাঁপিয়েছেন ডি ব্রুইনা। পরে জার্মানি ব্যবধান ৩-২ করলেও ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন সার্জ জনাব্রি।        

/এফআইআর/
সম্পর্কিত
স্কুলব্যাগ হাতে নিহত শিশুদের শ্রদ্ধা জানালো ইরান 
মেসি গোল না পেলেও জিতেছে আর্জেন্টিনা 
ভিয়েতনামের কাছে ৩ গোলে হার বাংলাদেশের
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী