রোনালদোর জন্য আল নাসরের বিশেষ কেক

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১৩:৫৫আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৩:৫৯

আল নাসরে যোগ দেওয়ার পর প্রথমবার আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের জার্সি গায়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো ২০২৪ বাছাইয়ে লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে দুই ম্যাচেই করেছেন জোড়া গোল। পর্তুগালের হয়ে দারুণ সময় কাটিয়ে সৌদি আরবে ফিরতেই চমকে গেলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। বিশেষ কেক বানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে আল নাসর।

অভিনন্দন জানানোর মূল কারণ, লিখটেনস্টেইনের বিপক্ষে মাঠে নেমে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রোনালদো। আগের রেকর্ডধারী কুয়েতের বাদের আল মুতাবাকে (১৯৬) পেছনে ফেলেছেন তিনি। তার এই অর্জন স্মরণীয় করতে বিশেষ কেকের আয়োজন করে আল নাসর।

রোনালদোর জন্য আল নাসরের বিশেষ কেক

কেকটি বানানো হয়েছে পর্তুগালের লাল-সবুজ জার্সির রঙয়ে। তার উপরে জাতীয় দলের হয়ে রোনালদোর বিভিন্ন সময়ের উদযাপনের ছবি। নিচের দিকে লেখা ‘হিস্ট্রি’ মানে ইতিহাস।

আল নাসর তাদের টুইটার অ্যাকাউন্টে কেক সামনে নিয়ে রোনালদোর হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লেখা, ‘আমরা ইতিহাস উদযাপন করলাম।’ 

লুক্সেমবার্গের বিপক্ষে ১৯৮তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রোনালদো আল নাসরের হয়ে ১০ ম্যাচে করেছেন ৯ গোল। আগামী ৫ এপ্রিল সৌদি প্রো লিগে তার দলের পরের ম্যাচ আল আদালাহের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী