দুই মৌসুম পর আবারও প্রিমিয়ার লিগে ব্রাদার্স 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ২১:১৮আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২১:২৮

দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছিল গোপিবাগের ঐতিহ্যবাহী দল ব্রাদার্স ইউনিয়ন। এবার চ্যাম্পিয়নশিপ লিগে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আবারও শীর্ষ ফুটবলে ফেরা নিশ্চিত করেছে কমলা জার্সিধারীরা। আজ মঙ্গলবার চ্যাম্পিয়নশিপে উত্তরা এফসিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স।  ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। 

বাফুফে এলিট একাডেমি ৪০ ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ৩৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। দুটি দল যাবে শীর্ষ লিগে। যদিও বাকি দুটি ম্যাচের ফল যাই হোক না কেন, ব্রাদার্সের ওঠায় কোনও বাধা হবে না।

১৯৭৫ সালে প্রথম বিভাগে উন্নীত হওয়ার পর ৪৫ বছর শীর্ষ লিগেই ছিল বাবলু-মহসিন-ওয়াসিমদের ক্লাব ব্রাদার্স। ২০২০-২০২১ মৌসুমে তাদের পতন হলে চারদিকে হইচই পড়ে যায়। 

এবার আবারও প্রিমিয়ারে ওঠা নিশ্চিত করে দলের কোচ জাহিদুর রহমান মিলন বেশ খুশি, ‘অনেক চ্যালেঞ্জিং ছিল, কঠিনও। অনুশীলন স্বল্পতার সঙ্গে চোট সমস্যা ছিল। কিন্তু আমি আশা ছাড়িনি। দলকে প্রিমিয়ারে ওঠা নিশ্চিত করেছি। ব্রাদার্সে একসময় খেলেছি। এখন কোচ হয়ে কিছু দিতে পেরে খুশি।’

গতবার ফর্টিস এফসিকে প্রিমিয়ারে ওঠানো কোচ মিলন এবার ব্রাদার্সের হয়ে চ্যাম্পিয়নশিপের শেষ দুটো ম্যাচও ভালো করতে চান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী