‘বেনজেমার চলে যাওয়ার সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে’

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৩, ১৬:৪৪আপডেট : ০৫ জুন ২০২৩, ১৬:৪৫

বিষয়টা অবাক করার মতোই। গুঞ্জন উড়িয়ে রিয়াল মাদ্রিদে থাকার বিষয়ে জোর দিয়েছিলেন করিম বেনজেমা। ৪৮ ঘণ্টার মধ্যেই বদলে যায় তার অবস্থান! ফরাসি স্ট্রাইকার ১৪ বছরের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে দিয়েছেন। তার এমন সিদ্ধান্ত মাদ্রিদের অভিজাতদের কাছে বিস্ময় হয়েই এসেছে। এমন কথা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

চলমান মৌসুম শেষে ৩৫ বছর বয়সী বেনজেমা ফ্রি এজেন্ট হিসেবে স্প্যানিশ ক্লাব ছাড়বেন। তার সম্ভাব্য গন্তব্য ধরা হচ্ছে সৌদি প্রো লিগ ক্লাব আল ইত্তিহাদ। বেনজেমার চলে যাওয়ার খবরে আনচেলত্তি অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে ম্যাচের পর জানিয়েছেন, ‘তার চলে যাওয়ার খবর আমাদের সবাইকে অবাক করেছে। তবে বিষয়টা বুঝতে হবে। এটা ছিল শেষ মুহূর্তের সিদ্ধান্ত।’

অথচ দলের সঙ্গে স্বাভাবিক নিয়মেই বেনজেমা অনুশীলন করেছেন। কেউ বুঝতে পারেনি তার মনের মধ্যে কী চলছে।  আনচেলত্তির কথা, ‘সে আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে অনুশীলন করেছে। তার পর হঠাৎ এমন সিদ্ধান্ত। আমরা বিষয়টা গ্রহণ করেছি। ওর সঙ্গে সকালেও কথা বলেছি, শুধু বললো চলে যাচ্ছে। আমিও বিষয়টা মেনে নিয়েছি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি