মেসিকে টপকে গিনেস বিশ্ব রেকর্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ১২:৪৯আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৩:০৬

খেলোয়াড় হিসেবে বছরে সবচেয়ে বেশি আয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেছনে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে।

২০১৭ সালের পর প্রথমবার ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড়ের আসনে বসেছেন রোনালদো। একই সঙ্গে ২০২৩ সালে সবচেয়ে বেশি বার্ষিক আয় করা খেলোয়াড়ের গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন।

আল নাসরে যাওয়ার পর তার আয় দাঁড়িয়েছে ১৩ কোটি ৬০ লাখ ইউরো। ২০২২ সালে ১৩ কোটি ইউরোতে সবচেয়ে ধনী অ্যাথলেটের স্বীকৃতি পান মেসি।

রোনালদো ফুটবল থেকে আয় করেছেন ৪ কোটি ৬০ লাখ ইউরো এবং মাঠের বাইরে থেকে তার আয় ৯ কোটি ইউরো। আল নাসরে যোগ দেওয়ার পর তার বেতন প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে নাইকি ও তার সিআরসেভেন ব্র্যান্ড মার্চেন্ডাইজিং থেকেও বড় অঙ্ক পেয়েছেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
১ হাজার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে টপকাতে পারবেন?
ম্যাচ জিতে ড্রেসিংরুমে রোনালদোর কান্না!
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?