ইনস্টাগ্রামে অনন্য মাইলফলকে রোনালদো

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ১৮:২৭আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৮:২৭

ইনস্টাগ্রামে ক্রিস্টিয়ানো রোনালদোর ফলোয়ার ৬০ কোটি ছাড়িয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত বেশি ফলোয়ার আর কারও নেই, তিনিই প্রথম এই অনন্য মাইলফলকে নাম লিখলেন।

সোশ্যাল মিডিয়ায় রোনালদোর জনপ্রিয়তা সবসময়ই তুঙ্গে। গত বছর নভেম্বরে তার ইনস্টাগ্রাম ফলোয়ার ৫০ কোটিতে পৌঁছায়। এক বছরও লাগলো না আরও ১০ কোটি ফলোয়ার হতে। 

বেনজিঙ্গার রিপোর্ট অনুযায়ী তার বর্তমান ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটিতে শুধু মে মাস থেকেই ১৫ কোটি নতুন ফলোয়ার যুক্ত হয়েছে।

ফুটবল মাঠে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ধারেকাছে নেই। ৪৮ কোটি ২০ লাখ ফরোয়ার আর্জেন্টাইনের ইনস্টাগ্রামে, যা এই প্ল্যাটফর্মে দ্বিতীয় সর্বোচ্চ। জনপ্রিয় আমেরিকান গায়িকা সেলেনা গোমেজ ৪২ কোটি ৭০ লাখ ফলোয়ার নিয়ে তিনে।

এদিকে টানা তৃতীয় বছরে ইনস্টাগ্রাম থেকে শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন রোনালদো। ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউয়ের ডেটা অনুযায়ী, রোনালদো প্রতিটি পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার পান। এখানেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসি, তার প্রতিটি পোস্ট থেকে আয় ২.৬ মিলিয়ন ডলার।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে