অস্ট্রেলিয়ার হৃদয় ভেঙে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১৮:২৭আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৮:২৭

সহ আয়োজক হয়ে প্রথমবার নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। তাদের হৃদয় ভেঙে প্রথমবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড। সেমিফাইনালে তারা ৩-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।  

৩৬ মিনিটে এলা টুনের প্রথম গোলটি স্তব্ধ করে দেয় স্বাগতিক দর্শকদের। কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়ক স্যাম কার মাটিলডাসদের ম্যাচে ফেরান ৬৪ মিনিটে। তাতেও লাভ হয়নি। ইংল্যান্ডের আক্রমণের মুখে পেরে উঠেনি অস্ট্রেলিয়ার রক্ষণ। ৭১ মিনিটে ইংল্যান্ডের ব্যবধান বাড়িয়ে নেন হেম্প। ইংলিশদের হয়ে ৮৬ মিনিটে তৃতীয় গোলটি করেছেন অ্যালেসিয়া রুশো। 

ফাইনালে পৌঁছে অন্যরকম এক কীর্তিও গড়েছে ইংল্যান্ড দল। ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপের পর প্রথম কোনও বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড। অথচ মেয়েদের আগের দুই আসরে সেমিফাইনাল থেকেই তাদের বিদায় নিতে হয়েছে। এবার আর তার পুনরাবৃত্তি হয়নি। আগামী রবিবার অল ইউরোপিয়ান ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। 

/এফআইআর/ 
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে