আবার পিছিয়ে পড়েও ১০ জনকে নিয়ে জিতেছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৩, ০০:১২আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০০:১৮

বড় ধাক্কা খেয়েও ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত আরেকবার তৈরি করলো লিভারপুল। এএফসি বোর্নমাউথের বিপক্ষে আগের ম্যাচে পিছিয়ে পড়ার পর ১০ জনের দল নিয়ে জিতেছিল তারা। রবিবারও একই দুর্ভাগ্যের শিকার অলরেডরা, কিন্তু শেষ হাসি হেসেছে তারাই। ১০ জনের লিভারপুল নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়েছে ২-১ গোলে।

প্রতিপক্ষের মাঠে এদিন এক ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে লিভারপুল। ২৮ মিনিটে স্বাগতিকদের ইসাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ভার্জিল ফন ডাইক। ভিএআরও একই রায় দিয়েছে।

নেদারল্যান্ডস তারকার বিদায়ের তিন মিনিট আগেই লিভারপুলের জাল কাঁপায় নিউক্যাসেল। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ভুলে গোল খায় তারা। মোহাম্মদ সালাহর ব্যাকপাস ধরতে গিয়ে বল ফসকান আর্নল্ড। এই ভুলের সুযোগ নিয়ে গর্ডন নিউক্যাসেলকে এগিয়ে দেন।

একজন কম নিয়ে খেললেও গোলকিপার আলিসনের বীরত্বে ব্যবধান বাড়াতে দেয়নি লিভারপুল। ৩৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে শট নেন আলমিরন। পাঞ্চ করে তার ওই শক্তিশালী ভলি গোলবারের ওপর দিয়ে পাঠান।

প্রথমার্ধে চার মিনিট যোগ করা হলেও সমতা ফেরাতে পারেনি লিভারপুল। ৫০ মিনিটে আলমিরনের শট তাদের চমকে দিতে বসেছিল। কিন্তু বল গোলবারের ওপর দিয়ে মাঠের বাইরে যায়। চার মিনিট পর গর্ডনের নেওয়া পরীক্ষায় উতরে যান আলিসন।  

৬৭ মিনিটে লিভারপুল তারকা সালাহর শট সময়মতো বিপদমুক্ত করে হতাশ করেন বটম্যান। ৭৬ মিনিটে আলমিরন গোলপোস্টে আঘাত করলে বড় বাঁচা বেঁচে যায় লিভারপুল।

পরের মিনিটে মাতিপের বদলি নামেন ডারউইন নুনেজ। তিনি বদলে দেন ম্যাচ। বেঞ্চ থেকে উঠে আসার চার মিনিটের মাথায় তিনি গোল করে সমতা ফেরান।

এই ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখছিল নিউক্যাসেল। তাদের হৃদয় ভেঙে দেন নুনেজ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সালাহর বাড়ানো বল নিয়ে জাল কাঁপান তিনি।

এই জয়ে তিন ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে চারে লিভারপুল।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি