শেষ দিকের গোলে পেরুকে হারিয়েছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১

বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছিল ব্রাজিল। কিন্তু পেরুর বিপক্ষে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাদের। লাতিন অঞ্চলের বাছাইয়ে একবার মনে হচ্ছিল তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বুঝি রুখে দেবে! কিন্তু ৯০ মিনিটে মার্কুইনহোসের অসাধারণ হেডে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।  

পেরুর মাঠ এস্তাদিও ন্যাসিওনাল দে লিমায় প্রাণভোমরা নেইমার সেভাবে প্রভাব রাখতে পারেননি। তবে একমাত্র গোলটিতে অবদান ছিল ব্রাজিলিয়ান তারকার। ৯০ মিনিটে নেইমারের ইনসুইংগিং কর্নার থেকেই দর্শনীয় এক হেড করেন ব্রাজিল ডিফেন্ডার।  

শুরুতে গত বিশ্বকাপ বাছাই পার হতে না পারা পেরুর রক্ষণের পরীক্ষা নিতে পারেনি ব্রাজিল। সেলেসাওরা বল দখলে এগিয়ে থেকেছে ঠিকই কিন্তু পেরুর গোছানো রক্ষণের সামনে তারা প্রায়ই পেরে উঠেনি। প্রথমার্ধে দুটি গোল পেয়েও হতাশ হতে হয় নেইমারদের।  ম্যাচের ১৫ মিনিটে সুযোগ পেয়ে জাল কাঁপিয়েছিলেন রাফিনহা। কিন্তু বিল্ড আপে অফসাইড হওয়ায় বাতিল হয়ে যায় তার গোল।

১৫ মিনিট বাদে আবারও হতাশায় ডুবেছে সেলেসাও শিবির। অসাধারণ হেডে রিচার্লিসন জাল কাঁপিয়েছিলেন। কিন্তু মার্জিনাল অফসাইডে ভার রিভিউর পর এবারও গোল বঞ্চিত হয় তারা। নেইমারের একটি প্রচেষ্টাও সেভ হয়েছে। 

দ্বিতীয়ার্ধে আরও বেশি অগোছালো মনে হয়েছে তাদের। ব্রাজিল ওপেন প্লে থেকে সুবিধা আদায় করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নেইমারকে মনে হয়েছে ধারহীন! শেষ পর্যন্ত ৯০ মিনিটের কর্নারটি পার্থক্য গড়ে দিয়েছে।      

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী