এএফসি চ্যাম্পিয়নস লিগ

রোনালদোর গোলের পর আল নাসরের ঘুরে দাঁড়ানো জয়

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ০৯:৩২আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৩২

ক্রিস্টিয়ানো রোনালদো তার গোলের ধারা ধরে রেখেছেন। সোমবার আল নাসরের জার্সিতে টানা সাত ম্যাচে গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। আল আওয়াল পার্কে তার দল এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ইস্তিকলোলকে স্বাগত জানায়। আল আওয়াল পার্কে তার সমতা ফেরান তিনি। এরপর ৩-১ গোলে ঘুরে দাঁড়ানো জয় পায় আল নাসর।

প্রথমার্ধে দাপট দেখায় স্বাগতিক আল নাসর। তবে প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি। উল্টো বিরতির মিনিটখানেক আগে তাজিক প্রতিপক্ষের কাছে গোল হজম করে তারা। দলের প্রথম শটে জাল কাঁপান সেনিন সেবাই।

বিরতির পর সৌদি ক্লাবের হতাশা বেড়ে যাচ্ছিল। অবশেষে ৬৬ মিনিটে সমতাসূচক গোল করেন রোনালদো। তার শট প্রথমে ব্লক হলেও ফিরতি শটে ইস্তিকলোল কিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান।

অ্যান্ডারসন তালিস্কা পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন। তাতে জিতে যায় আল নাসর। টুর্নামেন্টের গ্রুপ পর্বে শতভাগ সাফল্য ধরে রাখলো তারা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সৌদি ক্লাব। 

কাতারে আল দুহাইলের বিপক্ষে জিতে ইরানের পেরসেপলিস ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে