আল নাসরের পরের ম্যাচে যে কারণে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৩৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৩৮

দুরন্ত ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৬ ম্যাচে ২৪ গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার। যার মধ্যে তিনটিই করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে। অবশ্য মহাদেশীয় প্রতিযোগিতায় গ্রুপের শেষ ম্যাচে সেই সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ তাকে ছাড়াই মঙ্গলবার ইস্তিকলোলের মুখোমুখি হবে আল নাসর।

আল নাসরের কোচ লুইস কাস্ত্রো নিশ্চিত করেছেন, তাজিকিস্তান ক্লাবটির বিপক্ষে বিশ্রাম দেওয়া হচ্ছে রোনালদোকে। ‘ই’ গ্রুপে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট আল নাসরের। এরই মধ্যে তারা শেষ ষোলো নিশ্চিত করেছে। আর তাই ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডকে বিশ্রামে রাখা শ্রেয় মনে করছেন কোচ।

যদিও সৌদি প্রো লিগে আগের ম্যাচে আল হিলালের কাছে আল নাসরের হারের পথে ঘাড়ে হালকা চোট পান রোনালদো। বিশ্রাম পেলে পুরোপুরি সুস্থ হওয়ার সময় পাবেন তিনি। আগামী শুক্রবার আল রিয়াদের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে। এছাড়া আল শাবাবের বিপক্ষে কিং কাপ অব চ্যাম্পিয়নসের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি