টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৪, ০৫:২৬আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৫:২৬

চ্যাম্পিয়নস লিগে ছয় বছর পর ফিরে বাজিমাত করলো আর্সেনাল। ২০১০ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। পোর্তোর বিপক্ষে স্নায়ুচাপের খেলায় টাইব্রেকারে জিতেছে গানাররা। 

মঙ্গলবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-০ গোলে জেতে আর্সেনাল। পোর্তোর মাঠে একই স্কোরে হেরে ফিরেছিল তারা। তাতে করে দুই লেগ মিলিয়ে ১-১ গোলের ড্র হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও ফল নিষ্পত্তি হয়নি। টাইব্রেকারে গড়ানো ম্যাচটি ৪-২ গোলে জিতে গেছে মিকেল আর্তেতার দল।

সবশেষ ২০০৯-১০ মৌসুমে কোয়ার্টার ফাইনালে খেলেছিল আর্সেনাল। তারপর সাতবার শেষ ষোলোতে খেললেও পরের ধাপে পা রাখতে পারেনি তারা। ২০১৬-১৭ মৌসুমের পর আবারও ইউরোপ সেরার মঞ্চে ফিরে সেই বৃত্ত ভাঙলো দলটি।

এমিরেটস স্টেডিয়ামে প্রথম চার পেনাল্টির সবগুলোকে গোল বানিয়েছে আর্সেনাল। পোর্তোর ওয়েন্ডেল পোস্টে আঘাত করার পর গালেনোর প্রচেষ্টা ডেভিড রায়া রুখে দিলে পেনাল্টি শুটআউটে বিজয় নিশ্চিত হয় গানারদের।

হাফটাইমের আগে লিয়ান্দ্রো ট্রসার্ড গোল করলে লড়াইয়ে সমতা ফেরে। কিন্তু প্রিমিয়ার লিগের শীর্ষ দলকে বাকি সময় আটকে রেখে হতাশ করে পর্তুগিজ দল। 

পরে পেনাল্টি শুটআউটে পার্থক্য গড়ে টানা সাতবার শেষ ষোলো থেকে বিদায়ের ধারায় ইতি টানে আর্সেনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে